আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

এখনো করোনা ঝুঁকিতে আছে শিশুরা, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

এখনো করোনা ঝুঁকিতে আছে শিশুরা, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সামগ্রিক করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। বাসিন্দারা টিকা গ্রহণ করায় মাস্ক ছাড়াই অনেক জায়গায় চলাচল ও সামাজিক মেলামেশা সম্ভব হচ্ছে। তবে এখনো অনেক বাসিন্দার করোনা ঝুঁকি রয়েছে।

শিশুদের মধ্যেও করোনা সংক্রমণ গত শীতের থেকে অনেক কমলেও সামগ্রিক ঝুঁকি পুরোপুরি কাটেনি। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে মোট সংক্রমণের অন্তত পাঁচ শতাংশ শিশুদের মধ্যে হচ্ছে।

লস এঞ্জেলেসের মেন্ড আর্জেন্ট কেয়ারের সিইও ড. অ্যান্থনি কারডিলো বলেন, 'এখনো শিশুরা বাইরে বেরিয়ে আসছে ও পরস্পরের সাথে মিশছে। এই অবস্থায় করোনাভাইরাস কেমন ভূমিকা রাখবে, তা এখনো নিশ্চিত নয়'।

তাছাড়া নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা, যা সাধারণ করোনা ভাইরাস থেকে আরো দ্রুত ও সহজে ছড়ায়, সেটির দিকেও নজর রাখছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সামার ক্যাম্প এবং এসব কেন্দ্রিক কার্যক্রম বেড়ে যাওয়ায় ডেল্টা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যেতেও পারে।

করোনার টিকা এসব ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকরী হলেও ১১ বছর ও এর কম বয়েসী শিশুরা এখনই টিকা নিতে পারছে না। তাই শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতন হতে হবে বলে জানান বিশেষজ্ঞরা।

কারডিলো বলেন, 'আপনার পরিবারে শিশু থাকলে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার সামাজিক দূরত্বের বিষয়গুলো খেয়াল রাখতে হবে'।

এদিকে, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শিশুদের টিকা বিষয়ক সাম্প্রতিক তথ্য যাচাই করে দেখছে। টিকা গ্রহণ করেছে এমন ৩০০ শিশুর মধ্যে হার্ট ইনফ্ল্যামেটোরি ডিজিজ শনাক্ত হওয়ায় শঙ্কা সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যেসব শিশুকে এখন টিকার আওতায় আনা সম্ভব হয়নি, তাদের মাস্ক পরিয়ে রাখতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত