আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

এখন থেকে নেওয়া যাবে করোনা ভ্যাক্সিনের তৃতীয় ডোজ

এখন থেকে নেওয়া যাবে করোনা ভ্যাক্সিনের তৃতীয় ডোজ

ছবি: এলএবাংলাটাইমস


ইউএস ফুড এন্ড ড্রাগ প্রশাসন বৃহস্পতিবারে ফাইজার ও মর্ডানা ভ্যাক্সিন দুই ডোজের বেশি প্রয়োগ করার প্রস্তাবটিকে অনুমোদন দিয়েছে। এটি শুধুমাত্র দুর্বল ইমিউনিটির মানুষদের ওপর প্রয়োগ করা হবে।

ইসরায়েল ও জার্মানির মতো অনেক দেশই তাদের জনগণকে টিকার দুই ডোজের পরিবর্তে তিনটি ডোজ দিয়েছে। মূলত ডেল্টা ভাইরাসের সাথে মোকাবিলা করার জনই এই পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

ফাইজার জানিয়েছে  এর ভ্যাক্সিনের কার্যকরিতা সময়ের সাথে সাথে কমতে থাকে। একটি গবেষণায় দেখা গিয়েছে, দ্বিতীয় ডোজের ফাইজারের ভ্যাক্সিন শতকরা ৯৬ ভাগ সুরক্ষা দিলেও চার মাস পর এটি শতকরা ৮৪ভাগ সুরক্ষা দেয়।

মর্ডানাও জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের অতি সংক্রামক প্রকৃতির কারণে এটির কার্যকরিতাও সময়ের সাথে সাথে কমে যায়।

আমেরিকার স্বাস্থ্য বিষয়ক নীতিনির্ধারকরা বৃহস্পতিবারে কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠীর ব্যক্তিদের জন্য ভ্যাক্সিনের তৃতীয় ডোজ দেওয়ার ব্যাপারে সমর্থন জানিয়েছে। যাদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে কিংবা কোন রোগের কারণে ইমিউন সিস্টেম অতিরিক্ত নাজুক, তাঁরা ভ্যাক্সিনের তৃতীয় ডোজ নিতে পারবে।

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আমেরিকাজুড়েই করোনা ভাইরাস ভয়াবহ হারে বাড়ছে।

ইউএস স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের জন্য টিকার দুই ডোজ কাজও না করতে পারে।

আমেরিকার নীতিনির্ধারকদের প্রথমে সম্পূর্ণভাবে করোনা ভ্যাক্সিনকে অনুমোদিত করতে হবে। এখন পর্যন্ত আমেরিকাতে করোনার ভ্যাক্সিন জরুরী ওষুধের ভিত্তিতে ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণভাবে অনুমোদিত করলেই স্বাস্থ্য কর্মকর্তারা তৃতীয় ডোজ দিতে পারবে। শুক্রবারে এ ব্যাপারে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের উপদেষ্টাদের জরুরী বৈঠক ডাকা হয়েছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত