আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

করোনার চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহার না করতে ডাক্তারদের পরামর্শ

করোনার চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহার না করতে ডাক্তারদের পরামর্শ

ছবি: এলএবাংলাটাইমস

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই চিকিৎসার জন্য নিত্য-নতুন পন্থা ও ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে আইভারমেকটিন নামক একটি পরজীবী ওষুধ সাম্প্রতিককালে পরিচিতি লাভ করেছে। কিন্তু ডাক্তার, ফার্মাসিস্ট, কেন্দ্রীয় সরকয়ার ও একাধিক স্বাস্থ্যসেবা সংস্থা আইভারমেকটিন ব্যবহার করতে নিষেধ করছে।

এডভোকেট ট্রিনিটি হাসপাতালে ইআর ডাক্তার ডা. জোসুয়া শারম্যান বলেন, ‘এটি ঘোড়া ও বড় পশুদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। মানবদেহে কিছু ক্ষেত্রে এটি ব্যবহার করা গেলেও শুধুমাত্র পরজীবী রোগের জন্য ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রেও এর ব্যবহার বিরল।‘

শারম্যান জানান যে অনেক রোগী তাঁর কাছ থেকে আইভারমেকটিন নেওয়ার ব্যাপারে পরামর্শ চায়।

তিনি বলেন,’আমি বারবার বলি যে এটি নিরাপদ নয়। এটি এরকমভাবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়নি। এটি মাল্টিপল অরগান ফেলিয়ার ঘটাতে পারে। এটি আপনার মৃত্যুও ঘটাতে পারে।‘

মহামারীর পূর্বে, মার্কিন ফার্মেসীগুলোতে প্রতি সপ্তাহে ৪ হাজারের কম আইভারমেকটিন সরবরাহ করা হতো। কিন্তু গত মাসের একটি জরিপে দেখা যায় যে বর্তমানে প্রতি সপ্তাহে ৮৮ হাজার বার আইভারমেকটিন সরবরাহ করা হয়ে থাকে। 

এফডিএ বলেছে, ‘চারপাশে অনেক ভুল তথ্য রয়েছে। আইভারমেকটিনের বড় ডোজ নেওয়া কোনভাবেই নিরাপদ না।‘
 

সিডিসি একটি সর্তকবার্তা দিয়েছে। তাদের মতে, ২০২১ সালে আইভারমেকটিন সম্পর্কিত এক্সপোজার ও বিরুপ প্রভাবের ঘটনা পূর্বের চেয়ে অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

আমেরিকান ফার্মাসিস্টস এসোসিয়েসনের ভিপি এনি বার্ন্স বলেন, ‘একজন ফার্মাসিস্ট হিসেবে বলছি যে আইভারমেকটিন গ্রহণ করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে।‘

আমেরিকান মেডিকেল এসোসিয়েসনের প্রেসিডেন্ট ড. জেরাল্ড হারমন বলেন, ‘আমি মনে করি যে আমাদের উচিত করোনার ক্ষেত্রে এটি ক্লিনিকাল ট্রায়ালের বাইরে এটি কাউকে না দেওয়া। এটির অতিব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।‘

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মতে, করোনা মোকাবিলা করার সর্বোত্তম হাতিয়ার হলো টিকা।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত