আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

‘আগামী’চলচ্চিত্রের ৪০ বছর পূর্তি

‘আগামী’চলচ্চিত্রের ৪০ বছর পূর্তি

শুটিংয়ের সেই দিনে তাঁরা কেউ ছিলেন শিশু, কেউ কিশোর। কেউবা প্রতিষ্ঠিত শিল্পী, টেলিভিশনের জনপ্রিয় মুখ। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় এই অভিনয়শিল্পী ও কলাকুশলীদের এক হওয়ার উপলক্ষ ‘আগামী’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৪০ বছর পূর্তি। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি, যেদিন সিনেমাটি প্রথম দর্শকদের সামনে আসে।

আগামী শুধুই একটি সিনেমা নয়, এই সিনেমার পেছনে জড়িয়ে রয়েছে ইতিহাস, নান্দনিক ঐতিহ্যও, যা দেশের চলচ্চিত্রে পরবর্তী সময়ে নান্দনিক প্রভাব ফেলেছে। এমনটাই বলেছেন অতিথিরা। আগামী সিনেমার আলোচনায় আরও উঠে আসে, আশির দশকে মানসম্পন্ন শৈল্পিক সিনেমা দেখানোর তেমন সুযোগ ছিল না। যে কারণে সূর্য দীঘল বাড়ী, মেঘের অনেক রংসহ অনেক সিনেমা হলে খুব বেশি দিন চালানো যায়নি। অন্যদিকে দেশে একের পর এক বিদেশি সিনেমা-গল্পের নকল ও অনুকরণ করে সিনেমা নির্মিত হচ্ছিল। শৈল্পিক সিনেমা বানাতে লগ্নি পাওয়া কঠিন ছিল। সেই সময় সিনেমায় দেশের নান্দনিক গল্প ও দেশকে তুলে ধরতে রীতিমতো আন্দোলন করেন গুটিকয় তরুণ। মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদসহ আরও অনেকে এক চিন্তায় ঐক্যবদ্ধ হন। তাঁরা মিটিং করেন, মানববন্ধন করেন, দেশ-বিদেশের শৈল্পিক সিনেমার প্রদর্শনী চলমান রাখেন।

এর মধ্যেই তরুণেরা বিকল্প ভাবনা নিয়ে বিকল্পধারা সিনেমা নির্মাণের পথ বেছে নেন। বিকল্পধারা প্রথম সিনেমা আগামীর কাজ শুরু হয় ১৯৮২ সালে। দীর্ঘদিন সিনেমাটির সেন্সরে আটকে থাকে। নানা বাধা পেরিয়ে সিনেমাটি দুই বছর পর মুক্তি পায়। সেই সিনেমার ৪০ বছর পূর্তি অনেক কিছুই মনে করিয়ে দেয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী সিনেমা দিয়েই শুরু হয় দেশে বিকল্পধারার সিনেমার আন্দোলনের সূচনা। পরবর্তী সময়ে এর প্রভাবে একজন সাইদুল আনাম টুটুল, অমিতাভ রেজা চৌধুরী, নূরুল আলম আতিক, মেজবাউর রহমান সুমনসহ অনেক নির্মাতা স্বাধীনভাবে গল্প বলার সাহস পেয়েছেন।

মাত্র ৪০ হাজার টাকা নিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়। প্রায় দুই মাস চলে শুটিং। একঝাঁক তরুণ সিনেমাটির সঙ্গে নিজেদের জড়ান। যাঁরা কেউ কোনো পারিশ্রমিক পাননি। বলা ভালো, পারিশ্রমিকের জন্য কেউ কাজটি করেননি। এ ছাড়া পারিশ্রমিক দেওয়ার মতো অর্থ পরিচালকের ছিল না। তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মোরশেদুল ইসলাম।

কিন্তু মোরশেদুল ইসলাম কেন বিকল্পধারার সিনেমা নির্মাণে আগ্রহী হলেন, এমন প্রশ্নে এই পরিচালক বলেন, ‘আমরা চেয়েছি, চলচ্চিত্রের মতো মাধ্যমকে ইতিবাচকভাবে ব্যবহার করতে। তখন আমাদের কিছু বলার ছিল। সেটা সিনেমার মধ্য দিয়ে বলেছি। আমার কাছে মনে হয়েছে, মুক্তির কথা বলব। তখন মুক্তিযুদ্ধের সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। আমাদের মধ্যে ভয় ছিল, ১৬ মিলিমিটারে গ্রহণ করবে কি না। আমরা বিকল্পভাবে যাত্রা শুরু করতে চেয়েছিলাম। আমরা নিজেরাই দর্শকদের দেখাব, যেকোনো জায়গায় প্রদর্শনী করা যাবে, এমন সিনেমা বানাতে চেয়েছিলাম। পরে সিনেমাটির প্রথম প্রদর্শনীতে দর্শকদের জায়গা দিতে পারিনি। একটির বদলে তিনটি শো করে হয়েছিল। পরে সারা দেশে আগামী দেখিয়েছি। সিনেমাটি দর্শক গ্রহণ করেছিলেন। এটাই ছিল বড় সফলতা।’

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে সিনেমার জন্য অনেক প্রস্তাব পেলেও নাম লেখাননি। এর মধ্যে আগামীর গল্প শুনে রাজি হয়ে যান। তিনি মনে করেন, সেই সময়ে স্বাধীনতাবিরোধীরা এক হওয়ার সুযোগ খুঁজছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তখন দেশের হয়ে কথা বলার উপযুক্ত গল্প মনে হয় আগামীকে। তিনি বলেন, ‘দায়বদ্ধতার জন্য সিনেমায় অভিনয় করেছি, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি ভালোবাসা থাকায় অভিনয় করেছি। অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু আগামীতে অভিনয় করে নিজেকে ধন্য মনে করি। কারণ, এটা নতুন ধারার চলচ্চিত্রের পথিকৃৎ।’

সিনেমাটি নিয়ে কথা বলতে অতীতে ফিরে যান এর অন্য সব অভিনয়শিল্পী ও কলাকুশলী। তাঁদের মধ্যে সিনেমাটির সংগীত পরিচালক শিমূল ইউসুফ, অভিনয়শিল্পী শারমিন খান, রোখসানা ফেরদৌস ও অন্যরা। সেই সময়ে মঞ্চনাটকে নিয়মিত সংগীতায়োজন করলেও এর বাইরে পর্দায় আগামী সিনেমাটিই ছিল শিমূল ইউসুফের প্রথম কাজ। তিনি ৪০ বছর পূর্তিতে সেই দিনের কথা স্মরণ করে বলেন, ‘আমাদের কাছে টাকা নেই, যাওয়ার ভাড়া নেই, তবু স্টুডিওতে গিয়ে মিউজিক করতে হবে। চাঁদা তুলে আমরা কাজ করেছি। ৪০ বছর আগে নির্মল আনন্দে কাজটি করেছিলাম। আজ করলে হয়তো সেই সরলতা থাকত না। মোরশেদ তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওকে না করতে পারিনি। তার জন্যই গেরিলা মতো সিনেমা করার সাহস পেয়েছি।’

৪০ বছর পূর্তির আয়োজনে আরও বক্তব্য দেন অমিতাভ রেজা চৌধুরী, নূরুল আলম আতিক, মোবাশ্বেরা খাতুনসহ আরও অনেকে। স্মরণ করা হয় প্রয়াত অভিনেতা আলী যাকের, রওশন জামিলসহ অন্যদের।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত