আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ব্রিটিশ পাসপোর্ট থেকে বাদ ইউরোপীয় ইউনিয়ন

ব্রিটিশ পাসপোর্ট থেকে বাদ ইউরোপীয় ইউনিয়ন

ব্রিটেনের নতুন পাসপোর্টের কভার থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর নাম বাদ দিয়েছে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদের আগেই এমন সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন ব্রিটিশ পাসপোর্টের কভারে আগের মতো ইউরোপীয় ইউনিয়নের নাম থাকছে না। গত ৩০ মার্চ থেকে বার্গান্ডি বা  লাল রঙয়ের নতুন এ পাসপোর্ট ইস্যু শুরুও হয়ে গেছে।

গত ২৯ মার্চ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) কথা ছিল। কিন্তু ব্রেক্সিট কার্যকর না হলেও ব্রিটিশ পাসপোর্টে তার বিচ্ছেদের কাজ ঠিকই শুরু হয়েছে গেছে।

এদিকে ব্রেক্সিট কার্যকর হওয়ার আগেই ব্রিটিশ পাসপোর্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের নাম বাদ দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এ পরিবর্তনকে স্বাগত জানালেও অনেকের কাছে এটা আবার বাড়াবাড়ি মনে হয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হবে এমনটা ধরে নিয়েই তারা পরদিন থেকে ইউরোপীয় ইউনিয়নের নাম ছাড়া কভারের পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে যতদিন ব্রেক্সিট কার্যকর না হয় ততদিন আগের পাসপোর্টও ইস্যু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন লেখা থাক বা না থাক, ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে তা পার্থক্য সৃষ্টি করবে না। উভয় নকশাই বৈধ।

এলএবাংলাটাইমস/ইউ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত