আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

করোনা আতঙ্কে আত্মহত্যা করলেন ইতালির নার্স

করোনা আতঙ্কে আত্মহত্যা করলেন ইতালির নার্স

করোনা আতঙ্কে আত্মহত্যা করলেন ইতালির নার্স - সংগৃহীত

করোনা আতঙ্কে আত্মহত্যা করলেন ইতালির নার্স ডেনিয়ালা ট্রেজি। তিনি ইতালির লম্বারডি অঞ্চলে সান গেরারডো হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় কর্মরত ছিলেন। রোববার সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ায় তথ্যটি প্রকাশিত হয়।

রিপোর্ট অনুসারে, ৩৪ বছর বয়সী ডেনিয়েলা ট্রেজির করোনাভাইরাস আক্রান্ত হয়ে পড়েন। ভাইরাস পজিটিভ আসার পর থেকে তিনি ভীত ও চিন্তিত ছিলেন। তিনি অনুতপ্তও ছিলেন। কারণ তিনি এই সংক্রমণ অন্য কারো মাঝে ছড়াতে চাননি। মানসিক চাপে তিনি আত্মহত্যা করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি অসুস্থ হওয়ার পর ১০ মার্চ থেকে বাড়িতে অবস্থান করছিলেন।

ইতালির ন্যাশনাল ফেডারেশন অফ নার্স ট্রেজির মৃত্যুতে দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছে।
তাদের মতে, পরিস্থিতির বাড়তি চাপের শিকার হচ্ছেন তাদের স্বাস্থ্যকর্মীরাও।

ইতালিতে এখন পর্যন্ত ৫ হাজার ৭ শ' ৬০ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আল আরাবিয়ায় প্রকাশিত এক টুইটার বার্তায় এই তথ্যটি জানা যায়।

উল্লেখ্য, ইতালিতে ইতোমধ্যে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬ শ' ৮৯ জন।
এর আগে করোনাভাইরাস আতঙ্কের মধ্যে জার্মানির অর্থ প্রতিমন্ত্রী আত্মহত্যা করেন বলে খবর প্রকাশিত হয়েছে।



এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত