আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

করোনায় স্তব্ধ ইউরোপ: মৃত্যু লাখ ছাড়াল, বিশ্বে প্রাণ গেছে ১ লাখ ৬২ হাজার

করোনায় স্তব্ধ ইউরোপ: মৃত্যু লাখ ছাড়াল, বিশ্বে প্রাণ গেছে ১ লাখ ৬২ হাজার

করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানির প্রায় দুই-তৃতীয়াংশই হয়েছে ইউরোপে। এ মহাদেশে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। সামাজিক দূরত্ব ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বড় বড় শহরগুলোর রাজপথ ফাঁকা। ঘরবন্দি হয়ে দিন কাটছে মানুষের। তাতেও কমেনি করোনার তাণ্ডব।

সবচেয়ে বিপর্যস্ত হয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্য। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। ইতোমধ্যে এসব দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬২ হাজার। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সীমান্তে ভ্রমণে কড়াকড়ির মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

রাশিয়া ও সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। ভারতে করোনায় মৃত্যু ৫শ’ ছাড়িয়ে গেছে। মহাকাশেও দেখা দিয়েছে করোনা সংক্রমণের আশঙ্কা। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৫৯ হাজার ৩৮৯। মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৯৬৮ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬ লাখ ৬ হাজার ৮৪১ জন। শুধু ইউরোপ অঞ্চলেই মারা গেছেন ১ লাখ ৫১০ জন। এ মহাদেশের ইতালি ও স্পেনেই ৪৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইতালিতে মৃতের সংখ্যা ২৩ হাজার ২২৭ জন, স্পেনে ২০ হাজার ৪৫৩ জন। দেশ দুটিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে- ১ লাখ ৭৫ হাজার ৯২৫ এবং ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন। এরপর রয়েছে ফ্রান্স। দেশটিতে ১৯ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে, আক্রান্ত ১ লাখ ৫১ হাজার ৭৯৩ জন। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১৬ হাজার ৬০ জন। সেখানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৬৭ জন। জার্মানিতে মৃত্যু ৪ হাজার ৫৪৭, আক্রান্ত ১ লাখ ৪৪ হাজর ৩৪৮ জন।

যুক্তরাজ্যের কেয়ার হোম চ্যারিটি বলছে, ব্রিটেনে করোনায় যে মৃতের সংখ্যা বলা হচ্ছে, প্রকৃতপক্ষে এর চেয়ে আরও সাড়ে ৭ হাজার মানুষ বেশি মারা গেছেন। চ্যারিটির চিফ এক্সিকিউটিভ মার্টিন গ্রিন দ্য ডেইলি টেলিগ্রাফকে বলেন, আমরা আগের বছরগুলোর মৃত্যুহারের সঙ্গে তুলনা করে দেখেছি, এবার ওই সংখ্যক মানুষ বেশি মারা গেছেন। হয়তো তাদের নমুনা পরীক্ষা করা হয়নি।

বিশ্লেষকদের মতে, এ সংকটকালীন পরিস্থিতেও গোটা মহাদেশের মধ্যে একাধিক দেশে রাজনৈতিক বিভাজন করোনা মোকাবেলাকে দুর্বল করেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এ মাসের শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীরা ৫০০ বিলিয়ন ইউরো বেলআউট প্যাকেজ ঘোষণার ব্যাপারে সম্মত হন। তবে ইউরোপীয় ইউনিয়নের বেলআউট তহবিলের (ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম) প্রধান ক্লাউস রেজলিং জানিয়েছেন, করোনা মহামারীর প্রভাব ঠেকাতে আরও ৫০০ বিলিয়ন ইউরোর তহবিল প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্রে আরও ১৮৪৯ মৃত্যু : করোনায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে আরও ৩৩ হাজার ৪শ’ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৮৪৯ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪০ হাজার ১৫১, মারা গেছেন ৩৯ হাজার ৬৮ জন। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ১৭ হাজার ৬৭১ জন মারা গেছেন। শনিবার করোনায় মৃত্যু ও আক্রান্তের হিসাব দিতে গিয়ে নিউইয়র্কের গভর্নর অ্যান্ডরু কুমো জানান, গত ২৪ ঘণ্টায় অঙ্গরাজ্যে ৫৪০ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন, যা গত দিনগুলোর তুলনায় কিছুটা কম। এদিকে নিজেদের সীমান্তে কড়াকড়ি আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আরও ৩০ দিনের জন্য দুই দেশের সীমান্তে কড়াকড়ি অবস্থা জারি থাকবে।

রাশিয়ায় একদিনে আক্রান্তের রেকর্ড : রাশিয়ায় কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৬০ জন আক্রান্ত হয়েছেন; যা রাশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার রোববার এ হিসাব দিয়ে বলছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশজুড়ে ইতোমধ্যে ৪২ হাজার ৮৫৩ জন রোগী শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৩৬১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮ জন। এছাড়া ৩ হাজার ৩০০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।

সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত : সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে নতুন করে সংক্রমিত হন ৯৪২ জন। সব মিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা ৫৯৯২। এর মধ্যে মারা গেছেন ১১ জন। বিশ্লেষকরা বলছেন, দেশটির বিভিন্ন ডরমেটরিতে বিদেশি শ্রমিকরা ঠাসাঠাসি করে বসবাস করেন। এসব ডরমেটরিতে বিস্ফোরণের মতো সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হসেইন লুং শনিবার বলেছেন, ডরমেটরিগুলোতে সংক্রমণের চেইন ভেঙে দিতে কিছুটা সময় লাগবে। ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেছেন, অভিবাসী শ্রমিকদের মধ্যে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের অবস্থা গুরুতর নয়। তারা বয়সে তরুণ। প্রধানমন্ত্রী লি জানান, আজ থেকে ৪ মে পর্যন্ত সেখানে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে।

ভারতে মৃত্যু ৫শ’ ছাড়াল : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে মারা গেছেন ৫৩৮ জন। আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪০২। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে এক পরিবারে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় সুস্থ হয়ে উঠার পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে পরিস্থিতির উন্নতি হচ্ছে। রোববার সকাল পর্যন্ত সুস্থ হয়ে উঠার পরিমাণ ১৪.২ শতাংশ। শনিবার যা ছিল ১৩.৮৫ শতাংশ। গত মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার যা ছিল যথাক্রমে- ৯.৯৯, ১১.৪১, ১২.০২ ও ১৩.০৬ শতাংশ। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী, আজকের (২০ এপ্রিল) পর সংক্রমণ দেখা যায় না- এমন স্থানে লকডাউন শিথিল হতে পারে।

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত