আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ইউরোপজুড়ে কড়া পদক্ষেপ

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ইউরোপজুড়ে কড়া পদক্ষেপ

গোটা ইউরোপজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে চলেছে৷ বিশেষ করে রাতে পার্টিসহ আমোদের কারণে মানুষের সমাবেশ ও পারিবারিক অনুষ্ঠানকেই ইউরোপের দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হচ্ছে৷ এমন জমায়েত এড়িয়ে চলতে প্রশাসনের আবেদনে মানুষ যথেষ্ট সাড়া না দেয়ায় লকডাউন, কারফিউ ও অন্যান্য কড়া পদক্ষেপের পথে ফিরে যেতে বাধ্য হচ্ছে ইউরোপের একাধিক দেশ৷

জার্মানিতে সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে৷ বৃহস্পতিবার ১১ হাজারের বেশি নতুন সংক্রমণ নথিভুক্ত হয়েছে৷ খোদ স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান করোনায় আক্রান্ত হয়ে বাসায় কোয়ারান্টাইনের নিয়ম পালন করছেন৷ আগামী সপ্তাহে চ্যান্সেলর ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা পরিস্থিতি পর্যালোচনা করে আরো কড়া পদক্ষেপ নেবেন বলে ধরে নেয়া হচ্ছে৷

ফ্রান্সে করোনা মহামারি মারাত্মক রূপ নেয়ায় বৃহস্পতিবার থেকে কার্যত গোটা দেশজুড়ে রাতে কারফিউ কার্যকর করা হচ্ছে৷ একদিনে প্রায় ৪১ হাজার নতুন সংক্রমণের ঘটনার ফলে সে দেশের সরকার ঝুঁকি কমানোর চেষ্টা করছে৷ আগের দিনের তুলনায় সংক্রমণের হার প্রায় ১৫ হাজার বেড়ে গেছে৷ সব মিলিয়ে প্রায় দশ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ প্রধানমন্ত্রী জঁ কাস্টেক্স বলেন, দেশের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় রাতে কারফিউ চালু করা হচ্ছে৷

ইতালির রোম, নেপলস ও মিলান শহরেও রাতে আবার কারফিউ জারি করা হয়েছে৷ ইতালিও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মুখে পড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে৷ তবে আপাতত মার্চ মাসের মতো গোটা দেশজুড়ে লকডাউনের পথে যাচ্ছে না সে দেশ৷ প্রধানমন্ত্রী জুসেপে কন্টে অর্থনীতির আরও ক্ষতি এড়াতে স্থানীয় পর্যায়ে কড়াকড়ির পক্ষে যুক্তি দেখাচ্ছেন৷

গ্রিসের রাজধানী এথেন্স ও আরেও কিছু শহরে রাত সাড়ে ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ৷ জার্মানিসহ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও রাতে মানুষের সমাবেশ, পার্টি ও আমোদের কারণে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ছে৷ গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিসোটাকিস টেলিভিশন ভাষণে দেশবাসীর উদ্দেশে আমোদ কমিয়ে দীর্ঘমেয়াদী ভিত্তিতে সুস্বাস্থ্য নিশ্চিত করার ডাক দেন৷

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস বারবার লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিলেও বৃহস্পতিবার ঠিক সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন৷ সে জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, এমন পদক্ষেপ না নিলে নভেম্বর মাসের শুরুতেই দেশের স্বাস্থ্য পরিষেবা কাঠামো ভেঙে পড়বে৷ সংক্রমণের হার আগের রেকর্ড ভেঙে এগিয়ে চলায় সে দেশে আতঙ্ক বাড়ছে৷

পর্তুগাল, ডেনমার্ক, বেলজিয়াম, স্পেন ইত্যাদি দেশেও নানা পর্যায়ে কড়াকড়ি চালু আছে এবং প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দেয়া হচ্ছে৷

শেয়ার করুন

পাঠকের মতামত