আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

বাংলাদেশি রাব্বানী ফ্রান্সের কাউন্সিলর

বাংলাদেশি রাব্বানী ফ্রান্সের কাউন্সিলর

দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি হিসেবে ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন কৌশিক রাব্বানী খান। ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ শহর প্যারিস সীমান্ত এলাকার স্টেন্স ( STAINS) র পৌর নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত গাজীপুর কাপাসিয়ার কৌশিক রাব্বানী খানের দলবিপুল ভোটে জয়ী হয়ে চমক দেখান।

২০২০ সালের মার্চের ১৫ তারিখে অনুষ্ঠিত ওই নির্বাচনে মেয়র প্রার্থী আজেদিন আয়েবীর নেতৃত্বে প্রথম ধাপেই ৫৭ ভাগ ভোট পায় রাব্বানীদের দল। বাংলাদেশী কোন প্রবাসী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন রাব্বানী। রাব্বানীকাউন্সিলর নির্বাচিত হওয়ায় ফ্রান্সে বাংলাদেশী প্রবাসীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। এর আগে শারমিন আবদুল্লাহ নামের এক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রথমবার কাউন্সিলর হওয়ার গৌরব অর্জন করে।

চমক দেখানো কাউন্সিলর মেধাবী কৌশিক রাব্বানী খানের বাড়ী গাজীপুরের কাপাসিয়ায়। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের ঘনিষ্ঠজন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ বি এম জামশেদ আলীর নাতি। তার দাদার নাম ডা: গোলাম মোস্তাফা। তিনি ফারক খান ও ইয়াসমিন খানের বড় ছেলে। তিন ভাই বোনের মধ্যে রাব্বানী সবার বড়।

২০২০ সালের মার্চে মিউনিসিপলিটি ( সিটি কর্পোরেশন) নির্বাচনে ফ্রান্সের বিভিন্ন পৌর এলাকা থেকে বাংলাদেশি বংশোদ্ভুত ১২ জন ফরাসী নাগরিক নর্বাচনে অংশ নেন। ওই নির্বাচেন রাব্বানী খানের প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হয়। বিজয়ী মেয়র আজেদিন তায়েরীর ঘোষিত প্যানেলে কৌশিক রাব্বানী খান এতদিন কাউন্সিলর হিসেবে অপেক্ষমান ছিলেন। সম্প্রতি প্যানেলের রদবদলে দলীয় সিন্ধান্ত অনুযায়ী তাকে স্টেন্স শহরের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়।

পাশাপাশি রাব্বানী প্যারিসের সেবাদানমুলক প্রতিষ্ঠান অফিওরা’র নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন যাবৎ প্রবাসী বাংলাদেশীদের সেবাদিয়ে আসছেন।

স্টেন্স শহরের কাউন্সিলর হওয়ায় কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রবাসীরা ইতিমধ্যে তাকে অভিনন্দনও জানিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত