আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

প্যারিসে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ

প্যারিসে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ

ফ্রান্সে ইসলামবিদ্বেষের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মুসলিমরা এখন তীব্র চাপের মধ্যে রয়েছেন। কিছু বর্ণবাদী পত্রিকা সরকারকে এ ব্যাপারে উসকে দিচ্ছে।

মুসলমানদের আরও চাপে রাখতে পরিকল্পনা করছে ফরাসি সরকার। সরকারি পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। খবর আনাদোলুর।

দেশটির সরকার পার্লামেন্টে 'বিচ্ছিন্নতাবাদী' নামে এমন একটি বিতর্কিত বিল আনতে যাচ্ছে, যা পাস হলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বলতে কিছু থাকবে না এবং মুসলমানদের অনেকেই সম্ভাব্য সন্দেহভাজন হিসেবে পরিগণিত হবেন।

ফ্রান্সে সাম্প্রতিক মাসগুলোতে ইসলাম বিরোধিতা আরও তীব্র হয়েছে। সে দেশের অনেক মুসলমান নানারকম নির্যাতনের শিকার হয়েছেন।

মসজিদ ও ধর্মীয় স্থাপনাগুলোর অবমাননা করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তিরস্কার না করে বরং স্বাধীনতার নামে তাদের সমর্থনও করেছেন।

সরকারের দাবি, এই বিলে অন্য ধর্মের সঙ্গে বিরোধের কোনো প্রসঙ্গ নেই; বরং এর একমাত্র উদ্দেশ্য হলো– স্বাধীনতা সুরক্ষা করা। বিলের পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দাবি করেছেন– লৈঙ্গিক সমতা ও ধর্মনিরপেক্ষতার মতো ফরাসি মূল্যবোধগুলোকে সহায়তা করার পাশাপাশি চরমপন্থাকে নির্মূল করার ক্ষেত্রে এই বিল গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিক্ষোভকারীদের ভাষ্য হলো– ফ্রান্সে আগে থেকেই এ বিষয়ে আইনি অনেক উপায় রয়েছে। সুতরাং নতুন এই আইনটি কেবল দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলামের বিরুদ্ধেই সীমাবদ্ধতা বাড়িয়ে তুলবে।

ইসলামো-ফোবিয়ার জাতীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান আবদুল্লাহ জিকরি বলেছেন, ২০২০ সালে ফ্রান্সে ইসলামো-ফোবিয়ার কারণে ২৩৫টি ঘটনা ঘটেছিল।

২০১৯ সালের তুলনায় ১৫৪ হামলা বেশি হয়েছে। একই বছর মসজিদে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে ৩৫ শতাংশ। এই সময়ের মধ্যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচারের ঘটনাও ছড়ানো হয়েছে ব্যাপকহারে। সেই সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা জাগ্রত করে-এমন ইমেল পাঠানোর ঘটনাও বৃদ্ধি পেয়েছে প্রচুর।

প্রতিবাদ-বিক্ষোভকে উপেক্ষা করে ফরাসি সংসদ সদস্যরা গত সপ্তাহে তথাকথিত প্রজাতন্ত্রের মূল্যবোধের মর্যাদা বৃদ্ধি আইনের খসড়ায় ভোট দিয়েছে এবং ফরাসি সংসদের উভয়কক্ষেই বিলটি অনুমোদন পাবে বলে মনে করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত