আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

নারীদের সুরক্ষায় ইউরোপীয় চুক্তি থেকে সরে আসলেন এরদোগান

নারীদের সুরক্ষায় ইউরোপীয় চুক্তি থেকে সরে আসলেন এরদোগান

নারীদের সুরক্ষায় একটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার দেশটির সরকারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

গৃহসহিংসতা মোকাবিলায় এই চুক্তিটিকে যারা অপরিহার্য বলে মনে করছেন; তারা সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

তুর্কি সরকারের এমন ঘোষণার পর নরী নির্যাতন বন্ধ এবং তা থেকে সুরক্ষাসহ সমঅধিকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে কাউন্সিল অব ইউরোপ।

মানবাধিকার ও গণতন্ত্রের সুরক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে কাউন্সিল অব ইউরোপ গঠিত হয়েছিল।

২০১১ সালে এই চুক্তি সই হয়েছিল। তবে সম্প্রতি দেশটিতে নারী নির্যাতন ও হত্যা বেড়েই চলছে। শনিবার সকালের দিকে চুক্তি থেকে সরে আসার সরকারি গেজেটে প্রকাশ করা হলেও তাতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সরকারের শীর্ষ কর্মকর্তারা বলছেন, বাইরে থেকে ঠিক করে দেওয়া শর্তের চেয়ে দেশীয় আইনই নারীদের সুরক্ষায় বেশি কার্যকর হবে।

তুরস্কের সবচেয়ে বড় শহরে বসে এই চুক্তি সই হলে এরদোগানের দল একে পার্টির মধ্যেও তখন বিভাজন তৈরি হয়েছিল। এমনকি এরদোগানের পরিবার থেকে বিরোধিতা এসেছিল।

গত বছর নারীর বিরুদ্ধে সহিংসতার লাগাম কীভাবে টেনে ধরা যাবে সেই তর্কবিতর্কের মধ্যেই চুক্তি থেকে সরে আসার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছিল সরকারি কর্মকর্তারা।

চুক্তি থেকে সরে আসার প্রতিবাদে বিক্ষোভ নিয়ে শত শত নারী অধিকারকর্মী রাস্তায় নেমে আসেন।

ইস্তানবুলের খাদিজা ইয়োলকো নামের এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন নারীদের ওপর জঘন্য নিপীড়ন আর হত্যাকাণ্ডের খবর শুনে আমাদের ঘুম থেকে জাগতে হচ্ছে। এ অপরাধ কখনো শেষ হবে না। নারীদের মরতেই হচ্ছে।

৪৭ জাতির কাউন্সিল অব ইউরোপের মহাসচিব মারিজা পেজসিনোভিস বলেন, তুরস্কের এই সিদ্ধান্ত বিপজ্জনক। এমন উদ্যোগ অনেক বিপত্তি নিয়ে আসবে, যার অধিকাংশই শোচনীয়। কারণ এর মধ্য দিয়ে তুরস্ক নারীদের সুরক্ষার সঙ্গে আপস করতে যাচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত