আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইতালিতে কঠোর লকডাউন ঘোষণা

ইতালিতে কঠোর লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে ইতালিতে ফের সংক্রমণ বেড়েছে। দেশটির সব অঞ্চলই এখন ‘রেড জোন’। করোনায় ইউরোপে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম সারিতে থাকা দেশটির প্রশাসন সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলছে। খবর বিবিসির।

তবে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে পুরোনো ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার’ ঘিরে জনসমাগম ঠেকাতে এবার তিনদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে এ ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে পরিবারের সঙ্গে উদযাপনে কোনো বাধা নেই।

এদিকে লকডাউন চললেও চার্চগুলো খোলা থাকছে। কিন্তু উপাসকরা ‘ইস্টার’ অনুষ্ঠানে গণহারে মানুষের যোগ দিতে নিরুৎসাহিত করছেন। ফলে গত বছরের মতো এবারও পোপ ফ্রান্সিস জনশূন্য সেন্ট পিটার্স স্কয়ারে ‘ইস্টার’-এর বক্তৃতা করবেন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইতালি। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটি অন্যান্য দেশের তুলনায় ক্ষতি কিছুটা কমাতে সক্ষম হলেও তৃতীয় ঢেউ নিয়ে এখন চিন্তিত ইতালি সরকার।

ফলে সংক্রমণ ঠেকাতে ঘোষিত লকডাউন কঠোরভাবে পালনে জনসাধারণকে বাধ্য করা হচ্ছে। নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। তবে রেস্টুরেন্টগুলো থেকে অনলাইনে খাবার কেনার সুযোগ রয়েছে।

রেড জোন ঘোষিত এলাকায় সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে ইস্টার উপলক্ষে একই এলাকায় বসবাস করা মানুষ তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে যেতে পারবে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামোরগেস বলেছেন, কোনোভাবেই লকডাউন ভঙ্গ করা উচিত হবে না। এখনই সময় ইতালিয়ানদের দায়বদ্ধতা দেখানোর। ভ্যাকসিন আসছে এবং মানুষ গ্রহণ করছেন। সবাই যখন ভ্যাকসিনের আওতায় আসবেন, তখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এক লাখ ১০ হাজার ৩২৮ জন মারা গেছেন। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ২৯ হাজার মানুষ। এখনও প্রতিদিন অন্তত ২০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছেন। গত ১ এপ্রিল একদিনে শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৬৩৪ জন এবং মারা গেছেন ৫০১ জন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত