আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১৪

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১৪

উত্তর ইতালির পিডমন্ট অঞ্চলে এক ক্যাবল কার দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার সকালে স্ট্রেসা শহরের স্টেশন থেকে লেক মাগিওরের ওপর দিয়ে মটারোনা পাহাড়ে যাতায়াত করা একটি ক্যাবল কার সংযোগকারী তার থেকে বিচ্ছিন্ন হয়ে ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে উদ্ধার অভিযানে পরিচালনা করা ন্যাশনাল আলপাইন স্পেলেওলজিকাল রেসকিউ কর্পসের বরাত দিয়ে জানায় ইতালিয় বার্তা সংস্থা এএনএসএ।

খবরে বলা হয়, ক্যাবল কারটি তার যাত্রার ২০ মিনিট পার করেছিল। সমুদ্র থেকে এক হাজার চার শ' ৯১ মিটার (চার হাজার আট শ' ৯১ ফুট) এবং পাহাড় থেকে তিন শ' মিটার (নয় শ' ৮৪ ফুট) উচ্চতা থেকে ক্যাবল কারটি ঘন বনে ঢাকা স্থানে ধসে পরে, যাতে সরাসরি কোনো সড়ক সংযোগ ছিল না।

কর্তৃপক্ষ ধারণা করছে, ওই ক্যাবল কারে দুই শিশুসহ ১৫ যাত্রী ছিল।

উদ্ধারকর্মীরা হেলিকপ্টারের সাহায্যে দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারে তুরিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে আলপাইন স্পেলেওলজিকাল রেসকিউ কর্পসের টুইটার একাউন্টে রোববার জানায়, হাসপাতালে নেয়ার সময় দুর্ঘটনায় আহত এক শিশুর মৃত্যু হয়েছে।

অপর শিশুর অবস্থাও সঙ্কটজনক বলে টুইট বার্তায় জানানো হয়।

দুর্ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এক বিবৃতিতে নিহতদের শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, 'দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি পুরো সরকারের পক্ষ থেকে আমি সমবেদনা জানাচ্ছি। সাথে সাথে গুরুতর আহত শিশু ও তাদের পরিবারের জন্য বিশেষ উদ্বেগ জানাচ্ছি।'

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত