আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

তুরস্কের ঐতিহাসিক ঘটনা : ইস্তাম্বুলের তাকসিম মসজিদের উদ্বোধন

তুরস্কের ঐতিহাসিক ঘটনা : ইস্তাম্বুলের তাকসিম মসজিদের উদ্বোধন


তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের দীর্ঘ দিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে বিখ্যাত তাকসিম স্কোয়ারের মসজিদটি উদ্বোধন হলো। এর মাধ্যমে সেক্যুলারবাদীদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে ইসলামপন্থীরা জয়ী হলো।

এ মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। তাকসিম স্কয়ারে এ ধরনের মসজিদ এ প্রথম নির্মিত হয়েছে। এটা এমন এক স্থানে অবস্থিত যার আশপাশে বহু খ্রিষ্টান গির্জা আছে। এখানে একটি ছোট মসজিদ আছে। কিন্তু এলাকার যে বিপুলসংখ্যক লোকজন বাস করে, তাতে সেখানে জায়গার সঙ্কুলান হয় না। অবশ্য এই মসজিদও খুব বড় নয়। ওসমানিয়া আমলের ছোট মসজিদের মতো আকারের এ মসজিদটিতে প্রতি ওয়াক্তে চার হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন।

তাকসিম মসজিদটি এমন এক স্থানে অবস্থিত যেখানে প্রতিদিন হাজারো মানুষ ভ্রমণ করতে আসেন। এ মসজিদটি ইসতিকলাল অ্যাভিনিউতে আতাতুর্ক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত। এ সাংস্কৃতিক কেন্দ্রটিকে এখানে নতুন করে নির্মাণ করা হবে এখানে একটি অপেরা হাউজ ও অন্যান্য সাংস্কৃতিক বিষয়ের কেন্দ্র স্থাপিত হবে। এটার পশ্চিম পাশে আছে গাজি পার্ক।

এ মসজিদটির উদ্বোধনের অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এ মসজিদটির প্রতিষ্ঠার সময়ের বিভিন্ন সংগ্রামের কথা সংক্ষেপে বর্ণনা করেন। অবশেষে তিনি দুঃখের সাথে বলেন, এ মসজিদ স্থাপনে অনেক কষ্ট করতে হয়েছে।

তিনি বলেন, ‘আমি ইস্তাম্বুলের কাসিমপাশা জেলায় বড় হয়েছি। আমার মনে আছে মুসলমানদের একটি ছোট স্থানে খবরের কাগজের ওপর নামাজ পড়তে বাধ্য করা হতো। আমরা এখন আশা করতে পারি যে এ মসজিদটি বিশ্বাসী মুসলিমদের দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। আমরা আরো আশা করি এ মসজিদটি থেকে সব সময় আজানের ধ্বনি শোনা যাবে।

তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, ডিজিটাল লাইব্রেরি, পড়ার স্থান, এক্সিবিশন হল নিয়ে এ মসজিদটি ইস্তাম্বুলের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিল্প কেন্দ্রে পরিণত হবে।

১৯৫২ সালে প্রথম এ মসজিদটি নির্মাণের উদ্যোগ নেয়া হলে তৎকালীন ব্যবসায়ীদের একটি গ্রুপের বিরোধিতার কারণে সে উদ্যোগ ভণ্ডুল হয়ে যায়। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন আইনি বিরোধের শেষ প্রান্তে বর্তমান প্রেসিডেন্ট এরদোগানের বিশেষ উদ্যোগে মসজিদটি বাস্তবতা পায়।

উসমানিয়া আমল থেকেই ওই এলাকায় অমুসলিমদের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশের মিশন রয়েছে। তাছাড়া গ্রিক, আর্মেনিয়া, ইহুদি সম্প্রদায়ের লোকজনেরও ব্যাপক উপস্থিতি রয়েছে, তাদের অনেক সম্পত্তিও রয়েছে সেখান।

তবে সাম্প্রতিক সময়ে সেখানে মুসলিমদের উপস্থিতি ব্যাপকভাবে বেড়ে গেছে। এরদোগান তাকসিম স্কয়ার মসজিদকে ইস্তাম্বুল নগরীর 'তৃতীয় আধ্যাত্মিক কেন্দ্র' হিসেবে অভিহিত করেছেন।

নগরবাসীও এই উদ্যোগের প্রশংসা করেছেন। শত শত লোক লোক মসজিদের বাইরেও নামাজে শরিক হয়। তারা এরদোগানের প্রতি সমর্থনও প্রকাশ করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত