আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইসরাইলি জাহাজে আবারও অস্ত্র বোঝাই করতে ইতালি বন্দরকর্মীদের অস্বীকৃতি

ইসরাইলি জাহাজে আবারও অস্ত্র বোঝাই করতে ইতালি বন্দরকর্মীদের অস্বীকৃতি

নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতী জানিয়ে ইসরাইলি জাহাজে আবারও অস্ত্র বোঝাই করতে অস্বীকৃতি জানিয়েছেন ইতালির বন্দর শ্রমিকরা।

ইতালি থেকে অস্ত্র নিতে গত ১৫ মে প্রথমবার ব্যর্থ হওয়ার পর গত মঙ্গলবার ইহুদিবাদী দেশটি আবারও এখান থেকে জাহাজে করে সমরাস্ত্র নেয়ার চেষ্টা করে। খবর আরব নিউজের।

কিন্তু এবারও বেঁকে বসেন ইতালির বন্দর শ্রমিকরা।  ইতালির উত্তরাঞ্চলীয় বন্দর রাভেন্নায় নোঙ্গর করা ইসরাইলি জাহাজটি অস্ত্র নিয়ে ইহুদিবাদী দেশটির আসদোদ বন্দরে যাওয়ার কথা ছিল।

ইতালির ওই বন্দরের শ্রমিক ইউনিয়নের নেতা মারসেলো সানতারেলি বলেন, ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনিদের ওপর চলছে দখলদার বাহিনীর বর্বর ও পাশবিক আগ্রাসন।

শরণার্থীশিবির, মিডিয়া হাউস, সাধারণ বাড়িঘর কিছুই রেহাই পাচ্ছে না। ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

এ প্রতিবাদে সামিল হয়েছি আমরাও। ইসরাইলের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

এর আগে গত ১৫ মে অস্ত্র ও গোলাবারুদ ভর্তি কয়েকটি কন্টেইনার জাহাজে তুলে দেওয়ার ইতালির লিভোরনো শহরের বন্দর শ্রমিকদের বখশিস দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা জানাতে পারেন যে, এসব কন্টেইনারে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

এসব ইসরাইলের বন্দরনগরী আশদোদে যাবে। এ দিয়ে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালানো হবে। বিষয়টি জানার পর পরই শ্রমিকরা সাফ জানিয়ে দেয়,  যত অর্থই দেওয়া হোক না কেন এই অস্ত্র তারা জাহাজে তুলবে না তারা।

এসব অস্ত্র ও বিস্ফোরক নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যার কাজে ব্যবহৃত হবে জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন এসব শ্রমিক। তাই নতুন করে ইসরাইলে আর অস্ত্র পাঠানোর বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত