আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফ্রান্সে নৌকাডুবে ২৭ অভিবাসীর মৃত্যু

ফ্রান্সে নৌকাডুবে ২৭ অভিবাসীর মৃত্যু

ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবে কমপক্ষে ২৭ জন অভিবাসী মারা গেছেন।

২০১৪ সালের পর থেকে এটি এই চ্যানেলে দুর্ঘটনায় 'সবচেয়ে বেশি প্রাণহানির' ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ফ্রান্সের কালাই উপকূলের কাছে বুধবার সন্ধ্যার পর নৌকাটি ডুবে যায়।

বুধবার রাতে একটি মাছ ধরার নৌকা পানিতে বেশ কিছু লাশ ভেসে থাকতে দেখলে অ্যালার্ম বাজিয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে।

যুক্তরাজ্য ও ফ্রান্সের কর্তৃপক্ষ ইংলিশ চ্যানেলে নৌযান এবং বিমানের মাধ্যমে উদ্ধারকাজ চালাচ্ছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নৌকাটিতে ৩৩ জন অভিবাসী ছিল, যাদের মধ্যে দু’জনকে উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দু’জন শিশু রয়েছে।

ডুবে যাওয়া নৌকাটিতে থাকা অভিবাসন প্রত্যাশীরা মানব পাচারকারী চক্রের মাধ্যমে ফ্রান্স থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন জানিয়েছেন, ফ্রান্সের পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে চারজন সন্দেহভাজন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে।

দুর্ঘটনার পর বিভিন্ন পক্ষের সাথে জরুরি বৈঠক শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন দুর্ঘটনার খবরে তিনি 'বিস্মিত ও আতঙ্কিত।'

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ তার প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন যে 'ফ্রান্স ইংলিশ চ্যানেলকে সমাধিক্ষেত্র হতে দেবে না।'

ইউরোপের 'যেসব মন্ত্রীরা অভিবাসনের চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত', তাদের নিয়ে একটি জরুরি বৈঠকও আহ্বান করেছেন ম্যাক্রঁ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট এই দুর্ঘটনার বিষয়ে ফোনে আলোচনা করেছেন এবং 'জড়িত চক্রগুলোকে থামাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ' নেয়ার অঙ্গীকার করেছেন।

সম্প্রতি ইংলিশ চ্যানেল হয়ে ছোট নৌকায় হাজার হাজার মানুষ ফ্রান্স থেকে যুক্তরাজ্যে গেছেন।

যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই ইংলিশ চ্যানেল হয়ে ১৭৯টি ছোট নৌকা অভিবাসীদের নিয়ে যুক্তরাজ্যে যায়। এই বছরে এখন পর্যন্ত মোট ৯২৮টি নৌকা অভিবাসীদের নিয়ে এই যাত্রা করেছে।

সরকারি হিসেব অনুযায়ী, এই বছরেই ছোট নৌকায় করে বিপদজনকভাবে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে গেছেন ২৫ হাজার সাত শ’ জনের বেশি মানুষ। গত বছর এই সংখ্যা ছিল আট হাজার ৪৬৯।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত