আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফ্রান্সে ম্যাক্রোঁ বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ২

ফ্রান্সে ম্যাক্রোঁ বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ২

দ্বিতীয়বার ফ্রান্সের ক্ষমতায় ফিরেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের চেয়ারে বসা সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু এর মাঝেই দেশবাসীর প্রবল বিরোধিতার মুখে পড়লেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। প্যারিসের রাস্তা উত্তাল ম্যাক্রোঁ বিরোধী বিক্ষোভে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই শহরে কাঁদানে গ্যাস, গুলি চালায় পুলিশ। এতে অন্তত ২ জন নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রবিবার স্থানীয় সময় (২৪ এপ্রিল) মধ্যরাতের পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে প্যারিসের বিভিন্ন এলাকায় লে পেনের সমর্থকরাবিক্ষোভ শুরু করে। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি টিয়ারশেল ছোড়ে পুলিশ। একই সময় পন্ট নিউফেও বিক্ষোভ শুরু হয়। তখন পন্ট নিউফের এলাকা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে চ্যাম্প ডি মার্স পার্কে সমর্থকদের সঙ্গে নির্বাচনের বিজয় উদযাপন করছিলেন ম্যাক্রোঁ।

সে সময় একটি গাড়ি পুলিশের দিকে আসতে শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আত্মরক্ষা করার জন্য গাড়িটি লক্ষ্য করে গুলি করে। এতে গাড়ির ভেতর থাকা তিনজনের মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত হন।

ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে তাদের ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ম্যাক্রোঁ।

এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত