আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পদত্যাগ করলেন পর্নোগ্রাফি দেখা সেই ব্রিটিশ সাংসদ

পদত্যাগ করলেন পর্নোগ্রাফি দেখা সেই ব্রিটিশ সাংসদ

ব্রিটিশ পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখা সেই সংসদ সদস্য নিজের অপরাধ স্বীকার করে পদত্যাগ করেছেন। গতকাল শনিবার নিল প্যারিশ বলেন, ‘তিনি ইচ্ছাকৃতভাবে তাঁর মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখেছিলেন।’ এরপর তিনি পদত্যাগ করার ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপি ও ইউরো নিউজ এ তথ্য জানিয়েছে।

নিল প্যারিশ ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন আইনপ্রণেতা। তিনি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের একটি আসনের প্রতিনিধি ছিলেন।

পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বিবিসির এক সাক্ষাৎকারে নিল প্যারিশ বলেন, ‘সেটি ছিল একটি অসতর্ক মুহূর্ত। আমি মনে করি, সে সময় আমার ইন্দ্রিয়ের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। একটি পাগলামির মুহূর্তে আমি ভুল করেছিলাম। এ জন্য আমি আত্মপক্ষ সমর্থন করতে চাইছি না। ঘটনার ভুল স্বীকার করে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

নিল প্যারিশের বয়স ৬৫। তিনি ২০১০ সাল থেকে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সের একজন সদস্য। এরই মধ্যে তিনি কনজারভেটিভ পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন। শুক্রবারে তাঁর কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর দুটি সংসদীয় তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি।

প্যারিশের পদত্যাগের ঘোষণার পর ডেভনের টিভারটন এবং হোনিটন নির্বাচনী এলাকায় একটি উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৯ সালে তিনি এই আসনে ২৪ হাজারেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন।

গত ২৮ এপ্রিল নিল প্যারিশের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ ওঠে।

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত