আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

পর্তুগাল-স্পেনে তীব্র তাপদাহ, ১,৭০০ জনের প্রাণহানি

পর্তুগাল-স্পেনে তীব্র তাপদাহ, ১,৭০০ জনের প্রাণহানি

ইউরোপজুড়েই চলছে তীব্র তাপপ্রবাহ। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিস ও ক্রোয়েশিয়ার মতো দেশগুলোতে দাবানলের প্রকোপে জনজীবন বিপর্যস্ত। শুক্রবার (২২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক প্রধান বলেছেন, তাপদাহে পর্তুগাল ও স্পেনে এক হাজার ৭০০ জনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

এক বিবৃতিতে ইউরোপে ডব্লিউএইচও'র আঞ্চলিক প্রধান হ্যান্স বলেন, পরিস্থিতি আবার জানান দিচ্ছে 'জলবায়ু পরিবর্তনকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য প্যান-ইউরোপীয় পদক্ষেপের ভীষণ প্রয়োজন।

অন্যদিকে, যুক্তরাজ্যে গরম সইতে না পেরে সমুদ্রে নেমে মৃত্যু হয়েছে ৫ জনের। বুধবার (২০ জুলাই) পর্যন্ত মাত্র চার দিনেই ১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন দেশটির বিশেষজ্ঞরা। এ অবস্থায় জাতিসংঘ সতর্ক করেছে, তাপদাহের এমন প্রবণতা ২০৬০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।

ব্যাপক তাপদাহে ৭ থেকে ১৮ জুলাই পর্যন্ত পর্তুগালে ১ হাজার ৬৩ জন মারা গেছেন বলে গত মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন পর্তুগালের স্বাস্থ্য মহাপরিচালক।

স্পেনের কার্লোস থ্রি ইনস্টিটিউটের মতে, গত সপ্তাহ তথা ১০ থেকে ১৭ জুলাই পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৬৭৮ জনের। পরিস্থিতি এতটাই নাজুক যে, মৃত্যুর প্রকৃত সংখ্যাও নির্ণয় করা যাচ্ছে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত