আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইয়াকুৎস্কের তাপমাত্রা কমে মাইনাস ৬২.৭ ডিগ্রি সেলসিয়াস

ইয়াকুৎস্কের তাপমাত্রা কমে মাইনাস ৬২.৭ ডিগ্রি সেলসিয়াস

রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহরের তাপমাত্রা আরও কমেছে। শহরটির তাপমাত্রা মাইনাস ৬২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আজ বৃহস্পতিবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইয়াকুৎস্ক বিশ্বের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত। ১৭ জানুয়ারি শহরটির তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। এখন তা আরও কমে মাইনাস ৬২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হলো।

আবহাওয়াবিদেরা বলছেন, দুই দশকের বেশি সময়ের মধ্যে ইয়াকুৎস্কে এখন সবচেয়ে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। শহরটির জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫৫ হাজার। ইয়াকুৎস্ক রাশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল আঞ্চলিক শহরগুলোর একটি। শহরটির শীতলতম মাস জানুয়ারি। কিন্তু এবার জানুয়ারিতে অস্বাভাবিক দীর্ঘ ঠান্ডা দেখছে শহরটি। ইয়াকুৎস্কের বাসিন্দারা অবশ্য হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বসবাসে অভ্যস্ত। তবে এখন তাপমাত্রা রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা নিজেদের উষ্ণ রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছেন।

সম্প্রতি শহরটির এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আপনি এই ঠান্ডার সঙ্গে লড়তে পারবেন না। তাই আপনি মানিয়ে নিন, সে অনুযায়ী পোশাক পরুন, নয়তো আপনি কষ্ট ভোগ করুন।’ শহরটির আরেক বাসিন্দার ভাষ্য, এমন ঠান্ডার মধ্যে টিকে থাকার মূল কৌশল হলো বহু স্তরের পোশাক পরা। তিনি বলেন, শুধু উষ্ণ পোশাক পরুন। বাঁধাকপির পাতার মতো স্তরে স্তরে পোশাক পরুন। শহরটিতে ২০১৮ সালে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তখনকার অভিজ্ঞতা বলতে গিয়ে শহরটির কিছু বাসিন্দা বলেন, ঠান্ডায় তাঁদের চোখের পাপড়ি পর্যন্ত জমে গিয়েছিল।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত