আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রাশিয়ায় ওষুধ ঘাটতির কথা স্বীকার করলেন পুতিন

রাশিয়ায় ওষুধ ঘাটতির কথা স্বীকার করলেন পুতিন

রাশিয়ায় ওষুধ ঘাটতির কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন বলে রয়টার্স জানিয়েছে। পুতিন বলেন, মস্কো নিজেই বিভিন্ন ওষুধ উৎপাদন করলেও যুদ্ধের কারণে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে কিছু ওষুধের ঘাটতি রয়ে গেছে।

কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন আরও বলেন, গত বছরের প্রথম তিন চতুর্থাংশে ওষুধের উৎপাদন প্রায় ২২ শতাংশ বেড়েছে। তারপরও কিছু ওষুধের ঘাটতি রয়ে গেছে। তিনি বলেন, বাজারের ৬০ শতাংশ মেডিসিনই দেশে উৎপাদিত। তবুও কিছু ওষুধে ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।

ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। তবে প্রেসক্রিপশনে উল্লেখ থাকে এমন ওষুধ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। কিন্তু দেশটির পরিবহন ও বিমাসহ অন্যান্য খাতে বিধিনিষেধের ফলে পরোক্ষভাবে এই খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে নিজেদের কাছে পর্যাপ্ত অস্ত্র আছে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

মঙ্গলবার অস্ত্র থাকার এ দাবি করেছে রাশিয়া। একটি কালাশনিকভ কারখানা পরিদর্শনকালে এমন দাবি করেছেন মেদভেদেভ।রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও কামানের স্বল্পতার বিষয়ে পশ্চিমা মিডিয়ার দাবির বিপরীতে দিমিত্রি মেদভেদেভ বলেন, মস্কোর কাছে সব কিছুই যথেষ্ট পরিমাণে অস্ত্র রয়েছে। তিনি বলেন, বলা হচ্ছে— আমাদের কাছে এটা নেই, ওটা নেই; কিন্তু আমি তাদের হতাশ করতে চাই। আমাদের কাছে সব কিছুই যথেষ্ট পরিমাণে আছে।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত