আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইউক্রেনের জন্য লিওপার্ড-২ ট্যাংক অনুমোদন দিল জার্মান সরকার

ইউক্রেনের জন্য লিওপার্ড-২ ট্যাংক অনুমোদন দিল জার্মান সরকার

ইউক্রেনে লিওপার্ড-২ ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জার্মানি। কিছু নিজেরা পাঠাবে এবং মিত্রশক্তির দেশগুলো থেকে ইউক্রেনে রপ্তানির অনুমতিও দেবে জার্মানি।

প্রথমে ইউক্রেনের সম্মুখসমরে ১৪টি লিওপার্ড-২এ৬ ট্যাংক পাঠানো হবে বলে জানিয়েছেন জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবারস্ট্রেইট। তিনি বলেছেন, ইউরোপের অন্য দেশগুলো চাইলে তাদের কাছে থাকা এই ট্যাংক ইউক্রেনে পাঠাতে পারবে। জার্মান সরকার তাতে আপত্তি তুলবে না। স্টিফেন হেবারস্ট্রেইট বলেন, ‘ইউক্রেনে যাওয়ার জন্য অচিরেই দুটি ট্যাংক ব্যাটালিয়ন দ্রুতই প্রস্তুত করা হবে।’

সম্প্রতি ইউক্রেনের মিত্র দেশগুলো সম্মুখ সমরে অস্ত্র সরঞ্জাম পাঠানোর কথা বলে আসছিল। বিশেষ করে পোল্যান্ড জার্মানিকে লিওপার্ড ট্যাংক পাঠানোর বিষয়ে চাপ দিয়ে আসছিল। এ ছাড়া নরওয়েও ইউক্রেনে লিওপার্ড-২ পাঠাতে চায় বলে আলোচনা শোনা গেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের শক্তিশালী এম১ আব্রামস ট্যাংক ইউক্রেনে পাঠাতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী বুধবারের মধ্যে ৩০টি বা তারও বেশি ট্যাংক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পাঠাতে পারে যুক্তরাষ্ট্র।

সূত্র: ডয়চে ভেলে




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত