আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রাশিয়া ২৪ ফেব্রুয়ারি বড় হামলা করতে পারে, আশঙ্কা ইউক্রেনের

রাশিয়া ২৪ ফেব্রুয়ারি বড় হামলা করতে পারে, আশঙ্কা ইউক্রেনের

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বলেছেন, রাশিয়া বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। আর এ হামলা শুরু হতে পারে ২৪ ফেব্রুয়ারিতে। গত বছর এই দিনেই রাশিয়া ইউক্রেনের হামলা শুরু করেছিল। খবর বিবিসির।

রেজনিকোভ আরও বলেছেন, মস্কো কয়েক হাজার সেনা জড়ো করেছে। এখন তারা গত বছরের হামলার বর্ষপূর্তি উপলক্ষে ‘কিছু করার চেষ্টা করবে’। তবে ইউক্রেনের রাশিয়ার হামলা চলছেই। এরই মধ্যে ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে হামলায় তিনজন নিহত হয়েছেন। দোনেস্ক এলাকার একটি শহরে একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর। তিনি জানিয়েছেন, এ হামলায় আহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।

এ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সন্ত্রাস বন্ধের একমাত্র উপায় তাদের পরাজিত করা। ট্যাংক, যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েই তাদের হারাতে হবে। সম্প্রতি জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ট্যাংক দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। আর এ প্রতিশ্রুতির পর ইউক্রেন আবার যুদ্ধবিমান চেয়েছে এসব দেশের কাছে। তবে যুক্তরাষ্ট্র ও জার্মানি যুদ্ধবিমান দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।

এসব হামলার মধ্যেই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, নতুন হামলার জন্য রাশিয়া এখন প্রায় পাঁচ লাখ সেনা জড়ো করেছে। এদিকে ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনাসমাবেশ জরুরি। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তিন লাখ রিজার্ভ সেনা জড়ো করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি অনেক বেশি।

প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ ফরাসি সংবাদমাধ্যম বিএফএম নেটওয়ার্ককে বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে তারা তিন লাখ সেনার কথা বলেছে। কিন্তু আমরা যখন সীমান্তে তাদের সেনাদের দেখি, তখন দেখি এটি অনেক বেশি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, তিন লাখের বেশি সেনা জড়ো করেছে তারা।’ যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সাম্প্রতিক সময়ে জানিয়েছে, ‘রাশিয়া বড় সিদ্ধান্ত নিতে পারে’ এবং ইউক্রেনের পূর্ব দিকে ‘বড় হামলা’ চালাতে পারে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অবশ্য নিজেদের সক্ষমতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার কথিত আসন্ন হামলা নিয়ে ইউক্রেনের সেনারা প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস আছে, ২০২৩ সালটি আমাদের সামরিক বিজয়ের বছর হতে পারে। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে যে সফলতা পেয়েছেন, সেটি বৃথা যেতে দেওয়া হবে না।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী যখন এসব কথা বললেন, তার কয়েক দিন আগেই ইউক্রেনের গোয়েন্দারা দাবি করেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সেনা কমান্ডারদের নির্দেশ দিয়েছেন বসন্তের মধ্যে পূর্ব দিকে অবস্থিত ‘দনবাস’ পুরো দখল করতে হবে।

তবে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু দনবাস দখল করার লক্ষ্য নির্ধারণ করেছেন—এমন কোনো ইঙ্গিত তাদের কাছে নেই। স্টলটেনবার্গের দাবি, ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও হামলা চালানোর জন্য রাশিয়া এখনো নতুন অস্ত্র তৈরি, অস্ত্র সংগ্রহ ও সেনা সমাবেশ করে যাচ্ছে। তিনি বলেন, ‘পুতিন প্রতিবেশীকে নিয়ন্ত্রণ, ইউক্রেনকে নিয়ন্ত্রণ এবং দখলের পরিকল্পনা থেকে সরে এসেছেন—এর কোনো ইঙ্গিত আমরা পাইনি।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত