আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

প্রতিরক্ষামন্ত্রী বদলাচ্ছে কিয়েভ

প্রতিরক্ষামন্ত্রী বদলাচ্ছে কিয়েভ

রাশিয়ার ভয়াবহ হামলার মধ্যেই প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দাপ্রধান প্রতিরক্ষামন্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশটির ঊর্ধ্বতন একজন আইনপ্রণেতা রোববার এ তথ্য জানিয়েছেন।

ডেভিড আরাকহামিয়া নামে ওই আইনপ্রণেতা বলেন, '৩৭ বছরের সামরিক গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হবেন। যুদ্ধকালীন এটি অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত। ইউক্রেনের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ (৫৬) কৌশলগত শিল্পবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন। সময় ও পরিস্থিতি অনুসারে কার্যক্রম জোরালো করতে হবে। দল পুনর্গঠন করতে হবে। এখন সে কাজ চলছে। ভবিষ্যতেও হবে। শত্রুরা সামনে এগোনোর প্রস্তুতি নিচ্ছে। আমরা আমাদের সুরক্ষিত রাখার প্রস্তুতি নিচ্ছি।'

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে 'প্রাণে না মারার' প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে পুতিন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে এক সাক্ষাৎকারে জানান বেনেট। গত বছর ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ইসরায়েলের বেনেট মস্কো সফরে গেলে পুতিন তাঁকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে রোববার গার্ডিয়ানকে এ কথা জানান বেনেট। ২৪ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হতে চলেছে। এর মধ্যেই পুতিনের সেনারা কিয়েভে বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে জেলেনস্কি প্রশাসন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে ব্যবহার করবে না ইউক্রেন। কেবল অধীকৃত ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার সেনা ইউনিটগুলোকে নিশানা করা হবে বলে রোববার জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত