আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ইউক্রেনকে কত টাকার অস্ত্র দিল যুক্তরাষ্ট্র?

ইউক্রেনকে কত টাকার অস্ত্র দিল যুক্তরাষ্ট্র?

দেখতে দেখতে এক বছর পূর্ণ হতে যাচ্ছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। গত বছরের ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর থেকে দেশটিকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

গত এক বছরে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে কত টাকার অস্ত্র দিয়েছে- তার একটি হিসাব প্রকাশ করেছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ৩ হাজার কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৩ লাখ ১৮ হাজার (প্রতি ডলার ১০৬ টাকা হিসাবে) কোটি টাকা।

সর্বশেষ সোমবার আকস্মিক সফরে কিয়েভ যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে যতদিন প্রয়োজন দেশটির পাশে থাকার ঘোষণা দেন তিনি। এ সময় অতিরিক্ত অর্ধ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এ অর্থ আর্টিলারি গোলাবারুদ, রাডার, অ্যান্টি-পার্সোনেল মাইনসহ বিভিন্ন সরঞ্জামের জন্য ব্যয় হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া প্রতিবেশী দেশটিতে হামলা শুরুর পর থেকে ইউক্রেনে মার্কিন মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। অপরদিকে, ২০২১ সালের জানুয়ারিতে বাইডেন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে মার্কিন সরকার ৩০ দশমিক ৪ বিলিয়ন ডলার সরবরাহ করেছে।

ইউক্রেনে সরবরাহ করা মার্কিন অস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি-এয়ার সিস্টেম, দূরপাল্লার আর্টিলারি সিস্টেম, যুদ্ধ ট্যাঙ্ক, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি, হক এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স প্ল্যাটফর্ম, ব্র্যাডলি পদাতিক ফাইটিং ভেহিকল, সাঁজোয়া যান, আব্রামস ট্যাঙ্ক ইত্যাদি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত