আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ইটালিতে নৌকা ডুবে কমপক্ষে ৫৮ অভিবাসীর মৃত্যু

ইটালিতে নৌকা ডুবে কমপক্ষে ৫৮ অভিবাসীর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ইটালির দক্ষিণ উপকূলের কাছে উত্তাল সাগরে একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে ৫৮ জন অভিবাসী মারা গেছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। নৌকাটির অনেক যাত্রী অবশ্য প্রাণে বেঁচে গেছে। ইটালির উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে প্রায় ৮০ জন প্রাণে রক্ষা পেয়েছে।

জানা গেছে, ধারণা ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ভর্তি নৌকাটি ইটালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে ডুবে যায়। প্রায় ১৫০ অভিবাসী নিয়ে ক্রোটন শহরের কাছে তীরে ভেড়ার চেষ্টার সময় পাথরে গুতো খেয়ে নৌকাটি দুভাগ হয়ে যায়। কাছের একটি পর্যটন শহরের বিচ থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আফ্রিকা থেকে প্রতি বছর অনেক লোক অবৈধভাবে সাগর পথে ইটালিতে ঢোকে। স্থানীয় একজন কর্মকর্তা জানান, নৌকাটি তিন-চারদিন আগে তুরস্কের উপকূলীয় শহর ইজমির থেকে রওয়ানা হয়। স্থানীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে, নৌকার যাত্রীরা সোমালিয়া, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক।

সংবাদ সংস্থাটি জানায়, উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি তীরের পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। টেলিগ্রাম ম্যাসেজিং আ্যাপে নিজেদের পাতায় ইটালির দমকল বিভাগ জানিয়েছে, 'বেশ কয়েকজন অভিবাসী মারা গেছেন এবং প্রায় ৪০ জন প্রাণে বেঁচে গেছেন।'ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যিনি অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে গত বছর নির্বাচিত হয়েছেন, এই দুর্ঘটনা ও মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি এই ট্রাজেডির জন্য মানব পাচারকারীদের দায়ী করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, 'নিরাপদ যাত্রার আশ্বাসে টিকেট বেঁচে তারা নারী পুরুষ শিশুদের জীবনের সাথে খেলা করছে। এমন যাত্রা যেন শুরু না হতে পারে এবং এমন ট্রাজেডি যেন না ঘটে তার জন্য সরকার চেষ্টা করছে এবং করে যাবে।'

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত