আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

বাখমুতের পরিস্থিতি 'কঠিন' হয়ে উঠছে: জেলেনস্কি

বাখমুতের পরিস্থিতি 'কঠিন' হয়ে উঠছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির পূর্ব দিকে যুদ্ধের সম্মুখসারিতে বাখমুত শহরের পরিস্থিতি 'আরও কঠিন' হয়ে উঠছে। তিনি বলেন, ‘আমাদের অবস্থান ধরে রাখতে ব্যবহার করা যেতে পারে এমন সবকিছু ক্রমাগত ধ্বংস করে চলেছে শত্রুরা।’

ইউক্রেনের নেতার মন্তব্য এমন সময় এলো যখন সোমবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন কিয়েভ সফরের সময় রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে চীনকে হুশিয়ারি দিয়েছেন। খবর বিবিসির।

এক বছরেরও বেশি সময় আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বাখমুতে। এই অঞ্চলের একটি অংশ রাশিয়া এবং তার বিচ্ছিন্নতাবাদী মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি শিল্প শহরটি দখলে নিতে রুশ বাহিনীর প্রচেষ্টা বেড়েছে এবং রুশ সেনারা অগ্রসরও হচ্ছে। জেলেনস্কি তার রাত্রিকালীন ভাষণে দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, বাখমুতে একটি শক্ত অবস্থান দখলে নিয়ে তার প্রতিরক্ষা নিশ্চিত করা রাশিয়ার নতুন আক্রমণের কারণে হয়ে উঠছে না।

তিনি ওই এলাকার 'প্রতিটি ব্যক্তি যারা বীরত্বের সাথে ওই এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে' তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।জেলেনস্কি আবারও আধুনিক যুদ্ধ বিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন যাতে করে ইউক্রেনকে 'রুশ সন্ত্রাস' থেকে রক্ষা করা যায়। সোমবার কিয়েভে আকস্মিক সফরে আসেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন। এ সময় তিনি ইউক্রেনে অর্থনৈতিক ও বাজেট সহায়তার জন্য ১২৫ বিলিয়ন ডলার পাঠানোর ঘোষণা দিয়েছেন। ইয়েলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আশ্বাস পুনর্ব্যক্ত করে বলেন, যুদ্ধে জয়ী হতে ইউক্রেনের যতদিন লাগবে ততদিন ওয়াশিংটন কিয়েভের পাশে থাকবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত