আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ইউক্রেনে যুদ্ধরত সেনাদের দেখতে গেলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনে যুদ্ধরত সেনাদের দেখতে গেলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেন যুদ্ধে নিযুক্ত রুশ সেনাদের সঙ্গে দেখা করেছেন। শনিবার ইউক্রেনে গিয়ে তিনি রুশ সেনাসদস্যদের পদক প্রদান এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, 'প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনে ভস্তক (পূর্বাঞ্চলীয়) ফোর্সের কমান্ড পোস্ট পরিদর্শন করেন।'

এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে প্রথমে একটি হেলিকপ্টারে এবং কিছু সময় পরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিছু ভবনের মাঝে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে ভিডিওটির 'জিওলোকেশন' (ভিডিও ধারণের স্থান) জানা সম্ভব হয়নি। এদিকে ইউক্রেনের বাখমুত শহরের রাস্তায় রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে লড়াই চলছে। তবে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরটির নিয়ন্ত্রণ নেয়নি বলে জানিয়েছেন শহরের উপ-মেয়র ওলেকজান্দার মার্চেঙ্কো।

বাখমুত শহরের দখল নিতে পারলে সম্প্রতি কয়েক মাসে রাশিয়ার জন্য বড় অর্জন হবে। তবে শহরটির কৌশলগত মূল্যায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। মার্চেঙ্কো বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ৪ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। বাখমুত শহর প্রায় ধ্বংস হয়ে গেছে। সেখানে এমন একটি ভবন নেই যেখানে হামলা হয়নি। কয়েক মাস ধরেই বাখমুতে সংঘর্ষ চলছে। শহরের কাছে লড়াই চলছে। শহরের রাস্তায়ও লড়াই হচ্ছে। কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, চড়া মূল্য দিয়ে রাশিয়াকে বিজয় অর্জন করতে হতে পারে। রাশিয়ার কয়েক হাজার সেনা বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার সময় নিহত হয়েছেন।

মার্চেঙ্কো অভিযোগ করেন, শহরটি রক্ষার জন্য রাশিয়ার কোনো চেষ্টা নেই। রাশিয়া গণহত্যা চালাচ্ছে। বাখমুত শহরের যোগাযোগ ব্যবস্থা এখন বিপর্যস্ত। শহরটির সেতুগুলো ধ্বংস হয়ে গেছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত