আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

আগামী সপ্তাহে রাশিয়ায় সফরে যেতে পারেন শি জিনপিং

আগামী সপ্তাহে রাশিয়ায় সফরে যেতে পারেন শি জিনপিং

কয়েক দিন আগেই ইউক্রেনে সফর করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার রাশিয়ায় সফর করতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, আগামী সপ্তাহে মস্কো সফরের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট শি জিনপিং। খবর রয়টার্সের।

বাখমুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করার কথা ভাবছে চীন। এমন অবস্থায় শি জিনপিংয়ের রাশিয়া সফর নিয়ে কৌতূহল জেগেছে।

এর আগে রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে শান্তি প্রস্তাব দিয়েছিল চীন। তবে তা প্রত্যাখ্যান করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কিন্তু চীনের আনীত এই শান্তি প্রস্তাব বিবেচনা করার কথা জানিয়েছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের রাশিয়া সফরের উদ্দেশ্য নিয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে ক্রেমলিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার প্রতি নরম স্বরে কথা বলছে চীন। দেশটিকে একঘরে করতে পশ্চিমাদের অনুরোধের বাণী উপেক্ষা করেই দ্বিপাক্ষিক ব্যবসা অব্যাহত রেখেছে বেইজিং। এবার তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্টের ক্ষমতায় বসার পর শি জিনপিংয়ের রাশিয়া সফর ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার সম্ভাবনা রয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত