আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

এবার আইসিসির বিরুদ্ধে পাল্টা মামলা রাশিয়ায়

এবার আইসিসির বিরুদ্ধে পাল্টা মামলা রাশিয়ায়

যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক ও প্রসিকিউটরদের নামে ফৌজদারি মামলা হয়েছে রাশিয়ায়। দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা মামলাটি দায়ের করে। সোমবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি পুতিন ও তাঁর কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তিনদিন পর এ মামলা করে রাশিয়া। গত শুক্রবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মস্কো যে আইসিসির পরোয়ানাকে তোয়াক্কা করে না, তার একটি প্রতীকী পদক্ষেপ রাশিয়ার তদন্ত কমিটির এই মামলা।

রাশিয়ায় করা এই মামলায় আইসিসির বিচারক তোমোকো আকানে, রোজারিও সালভাতোরে আইতালা, সার্জিও জেরার্ডো উগালদে গোদিনেজ ও প্রসিকিউটর করিম খানকে আসামি করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি বলেছে, পুতিনের বিরুদ্ধে ফৌজদারি মামলার কোনো আইনগত ভিত্তি নেই। কারণ, ১৯৭৩ সালের জাতিসংঘ কনভেনশনের অধীন রাষ্ট্রপ্রধানরা পূর্ণ দায়মুক্তি পেয়ে থাকেন।

আইসিসির প্রসিকিউটরের পদক্ষেপটিতে রুশ আইনে অপরাধ হিসেবে গণ্য হওয়ার মতো বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি বলেছে, আইসিসি জেনেশুনে একজন নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ এনেছেন।

রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, আইসিসির প্রসিকিউটর ও বিচারকরা আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করতে আন্তর্জাতিক সুরক্ষা পাওয়া একটি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধির ওপর হামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও তারা সন্দেহ করছে।

ক্রেমলিন ইতিমধ্যে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে অত্যন্ত আপত্তিকর বলে অভিহিত করেছে। এই পরোয়ানাকে আইনত অকার্যকর বলে বর্ণনা করেছে তারা। কারণ, আইসিসি গঠনের চুক্তিতে রাশিয়া সাক্ষর করেনি।

সোমবার মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার এবং ব্যক্তিগতভাবে পুতিনের বিরুদ্ধে আইসিসির এমন আচরণ 'স্পষ্টতই বৈরীতা'র প্রকাশ।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। সেই যুদ্ধ এখনও চলছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত