আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চিনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চিনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে সংক্ষিপ্ত সফরে উত্তর আয়ারল্যান্ড সফরে যান। এ সময় বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে মনে হচ্ছে, বাইডেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিনতে পারেননি। মনে হচ্ছিল, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে টারমাকে অপেক্ষমাণ ঋষি সুনাককে গ্রাহ্য করছেন না মার্কিন প্রেসিডেন্ট।

অনেকে বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্টের ভুল বলে উল্লেখ করছেন। আবার কেউ কেউ বলছেন, নাহ, সবকিছু তো ঠিকই আছে। মার্কিন প্রেসিডেন্ট ঠিকই সুনাককে অভিবাদন জানিয়েছেন, তাঁর সঙ্গে করমর্দন করেছেন এবং বুক মিলিয়েছেন।

ফ্যাক্ট চেক করে বার্তা সংস্থা এএফপি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা একটি ভিডিও শেয়ার করে বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ১১ এপ্রিল বেলফাস্টে আসেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সুনাককে চিনতে পারেননি এবং তাঁকে ভ্রুক্ষেপ করেননি। ভিডিওর এই দাবি সঠিক নয়। একটি সম্পাদিত ভিডিও ক্লিপের ওপর ভিত্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিতর্ক চলছে। পুরো ভিডিওতে দেখা যায়, দুই নেতা করমর্দন করছেন এবং কথাবার্তা বলছেন।

গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংক্ষিপ্ত সফরে উত্তর আয়ারল্যান্ডে যান। পরে তিনি ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেন। তাঁদের মধ্যে হোটেল ক্যাফেতে সংক্ষিপ্ত দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

আইরিশ বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি কেবল তোমাদের জানতে–চিনতে চাই। আমি আইরিশ বংশোদ্ভূত হতে পারি। কিন্তু আমি বোকা নই। আমি ডমিনিক জিয়াকোপ্পোর (ইতালীয় বংশোদ্ভূত) মেয়েকে বিয়ে করেছি।’ জো বাইডেন মার্কিন সমর্থনের প্রতিশ্রুতির কথা জানিয়ে বলেন, উত্তর আয়ারল্যান্ডের উজ্জ্বল ভবিষ্যতের যাত্রা ‘কেবল শুরু’ হলো।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত