আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিলেন এরদোগান

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিলেন এরদোগান

তুরস্কে নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। এই সময় দেশে একটি নতুন বেসামরিক ও উদার সংবিধান প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার এরদোগান রাষ্ট্রীয় কাউন্সিলের ১৫৫তম বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাক।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তা ছাড়া এর আগে মঙ্গলবার এরদোগান রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের বড় রকমের বেতন বাড়ানোর এ ঘোষণা দিলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে, একটি নতুন এবং বেসামরিক সংবিধান গ্রহণ করা শুধু বিচার বিভাগের জন্য নয়, আমাদের দেশের অন্যান্য শাখার জন্যও গুরুত্বপূর্ণ পরিষেবা হবে৷

তিনি আরও বলেন, জাতির ইচ্ছার হাতে তৈরি একটি বেসামরিক এবং উদার সংবিধান প্রবর্তন করতে চাই। যদি আমরা এটি অর্জন করতে পারি, তবে আমাদের গণতন্ত্রের ওপর থাকা শেষ অবশিষ্ট মেঘগুলোও ছিন্নভিন্ন হয়ে যাবে। নির্বাচনের পরে আমরা এ বিষয়টি সামনে নিয়ে আসব। আমাদের জাতি এবং সংসদ উভয়ের আলোচ্যসূচিতে ফিরে আনব।

২০১৭ সালে করা সাংবিধানিক সংশোধনীকে তুরস্কের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি সংস্কার হিসেবে বর্ণনা করে এরদোগান বলেন, আমরা আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগীয় শাখার মধ্যে সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে আমাদের গণতন্ত্রের মান উন্নত করেছি।

তিনি জোর দিয়ে বলেছেন, রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থার প্রতিষ্ঠা দেশের ক্ষমতা পৃথকীকরণের নীতিকে সুসংহত করেছে। এরদোগান তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আশা করছেন। এ জন্য তিনি এবারও নির্বাচনের একজন প্রার্থী। এরদোগানের বেতন বাড়ানোর এই ঘোষণা তুরস্কের প্রায় সাত লাখ ভোটারের ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত