আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

কিয়েভে ফের রাশিয়ার বিমান হামলা

কিয়েভে ফের রাশিয়ার বিমান হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে পরপর দুই দিন একই তীব্রতা নিয়ে রাতের আঁধারে কিয়েভে হামলা চালানো হলো।

সোমবার রাতে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বলেন, ‘কিয়েভের কাছে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এয়ার ডিফেন্স এটি নিয়ে কাজ করছে।’ তিনি আরও বলেন, কিয়েভের ঐতিহাসিক এলাকা পোডিলসহ বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কিয়েভের মেয়র ও সামরিক প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতভর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে রোববার রাতের আঁধারে কিয়েভে হামলা চালিয়েছিল রাশিয়া। ওই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে। ওই হামলায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন। এছাড়া একইদিন কিয়েভ ৪০টি ড্রোন ভূপাতিত করে বলে দাবি ইউক্রেনীয় কর্তৃপক্ষের।

কিয়েভের ইন্ডিপেনডেন্ট নিউজ জানিয়েছে, ইউক্রেনের ওপর এই হামলায় ব্যবহৃত বেশিরভাগ ড্রোন ছিল ইরানের তৈরি 'শাহেদ ড্রোন'। এদিকে রাশিয়ার হামলা থেকে প্রতিহত করায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রাশিয়াকে শাহেদ ড্রোনসহ বিভিন্ন অস্ত্র সরবরাহের কারণে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে তার সংসদ সদস্যদের বলেছেন জেলেনস্কি।

রাশিয়া সম্প্রতি কিয়েভের ওপর আক্রমণ ব্যাপকভাবে বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, কিয়েভের দীর্ঘ-প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করতে চাইছে রুশ সামরিক বাহিনী। অবশ্য ইউক্রেন গত কয়েক মাস ধরে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। তবে সেই আক্রমণ শুরুর আগে সৈন্যদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম গ্রহণের জন্য যতটা সম্ভব বেশি সময় নিচ্ছে ইউক্রেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত