আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির মৃত্যু

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির মৃত্যু

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মারা গেছেন। ইতালির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির রাজধানী মিলানে সান রাফায়েল হাসপাতালে ৮৬ বছর বয়সী এ নেতার মৃত্যু হয়। বেরলুসকোনি ক্রনিক লিউকেমিয়ায় (একধরনের রক্তের ক্যানসার) ভুগছিলেন। তবে শুরুতে খবরটি গোপন রাখা হয়েছিল। লিউকেমিয়ার কারণে ফুসফুসে সংক্রমণ দেখা দিলে গত এপ্রিলে তিনি এর চিকিৎসা নেন।

বিশিষ্ট ধনকুবের ও মিডিয়া টাইকুন বেরলুসকোনি প্রথম ১৯৯৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ২০১১ সাল পর্যন্ত চারবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময় যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে আদালতে তাঁর কারাদণ্ড হয়। বেরলুসকোনি ইতালির মধ্য ডানপন্থী ফোরজা ইতালিয়া দলের নেতৃত্বে ছিলেন। গত সেপ্টেম্বরে নির্বাচনের পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে জোট সরকারে যোগ দেয় দলটি। তখন বেরলুসকোনি ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আপনা–আপনিই নির্বাচিত হন।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, বেরলুসকোনির মৃত্যুতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘একটি যুগের অবসান ঘটেছে। বিদায় সিলভিও।’ বেরলুসকোনিকে অনেক বেশি ভালোবাসতেন বলেও টুইটারে উল্লেখ করেছেন ক্রোসেত্তো। চলতি বছরের শুরুর দিকে সান রাফায়েলের চিকিৎসকেরা জানান, সিলভিও বেরলুসকোনি ক্রনিক মায়েলোমনোসাইড লিউকেমিয়া নামের বিরল রক্তের ক্যানসারে ভুগছেন।

তবে তাঁর মৃত্যুর কারণ কী, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে বারবারই তাঁকে অসুস্থ হতে দেখা গেছে। বেরলুসকোনির জন্ম ১৯৩৬ সালে মিলানে। ভ্যাকুয়াম ক্লিনার বিক্রির মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে তিনি একটি আবাসন নির্মাতাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তী সময় কয়েকটি টিভি চ্যানেলেরও মালিক হন তিনি। এর মধ্য দিয়ে বেরলুসকোনি ইতালির শীর্ষস্থানীয় ধনীদের কাতারে নাম লেখান।

কিংবদন্তি ফুটবল ক্লাব এসি মিলানের মালিকানার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন বেরলুসকোনি। ১৯৮৬ সালে ক্লাবটিতে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচান তিনি। এর পর রাজনৈতিক অঙ্গনে নাম লেখান।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত