আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে আগুন

ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে আগুন

ইউক্রেনের রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি সামরিক ঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে পার্শ্ববর্তী একটি হাইওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে।

আগুন লাগার কোনো কারণ উল্লেখ না করা হলেও রুশ মিডিয়া বলেছে, মঙ্গলবার রাতের আঁধারে ইউক্রেনীয় বিমান হামলার পর সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে আগুন লেগেছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়ান উপদ্বীপের কিরোভস্কে জেলার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লাগার ঘটনায় ২ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হচ্ছে এবং কাছাকাছি একটি হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ক্রিমিয়ার মস্কো-নিযুক্ত গভর্নর বুধবার জানিয়েছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, ‘আগুন লাগার ঘটনার পর সেখানকার চারটি বসতির বাসিন্দাদের অস্থায়ীভাবে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেখানে ২ হাজারেরও বেশি লোক রয়েছে।’ অবশ্য ক্রিমিয়া উপদ্বীপের ওই সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের কোনো কারণ জানানো হয়নি। তবে এই অগ্নিকাণ্ডের জেরে সেখানকার প্রধান টাভরিডি হাইওয়ে আংশিক বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত