আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ৭৫

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ৭৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার চালানো এই হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মেয়ে শিশু ও তার মা রয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৬৯ জন।

সোমবারের এই ঘটনায় স্বজন হারানো ব্যক্তিদের জন্য শোক দিবস ঘোষণা করেছেন আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১০ বছর বয়সী এক মেয়ে শিশু ও তার মাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া সোমবার একটি বহুতল ভবন ও বিশ্ববিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আরও ৬৯ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। বিবিসি বলছে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজের শহর ক্রিভি রিহ সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে রাশিয়ান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত জুন মাসে রাশিয়া এই শহরের বেসামরিক ভবনগুলোতে ‘বিশাল ক্ষেপণাস্ত্র হামলা’ চালালে ১১ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছিলেন।

তবে সর্বশেষ এই হামলার ঘটনায় আহত কয়েক ডজন লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে যাদের বয়স ৪ থেকে ১৭ বছরের মধ্যে। শহরটিতে ছয় লাখ মানুষ বসবাস করেন। নিজের বেড়ে ওঠা শহর সম্পর্কে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সোমবার ভোরে একজোড়া ক্ষেপণাস্ত্র শহরের আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লক এবং বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে আঘাত হানে। স্থানীয় বাসিন্দারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার পর এই হামলার ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট জেলেনস্কির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে বহুতল ওই ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরও প্রায় ১৫০ জন মানুষ বিস্ফোরণ থেকে অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

টেলিগ্রামে দেওয়া বার্তায় ইউক্রেনের এই নেতা বলেন, হামলার ঘটনার পর ৩৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার অভিযানে অংশ নেন। এছাড়া আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক পরে জানান, জরুরি কর্মীরা হামলার শিকার ওই ভবন থেকে আরও ৩০ জনকে উদ্ধার করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ এই হামলায় ‘বহু লোক’ আহত এবং ট্রমার শিকার হয়েছেন। কিন্তু ‘এই সন্ত্রাস আমাদের ভীত করতে পারবে না বা আমাদের দুর্বল করতে পারবে না’ বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত