আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

চীনের সঙ্গে কার্যকর সম্পর্ক চায় যুক্তরাজ্য

চীনের সঙ্গে কার্যকর সম্পর্ক চায় যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি

বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকার পরও চীনের সঙ্গে বাস্তবসম্মত সম্পর্ক চায় যুক্তরাজ্য। বেইজিং সফরকালে আজ বুধবার এ কথা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি।

জেমস ক্লিভারলি বলেন, ‘মৌলিক বেশ কিছু ইস্যুতে চীনের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে। চীনের প্রতিনিধিদের সঙ্গে আমরা যখন বৈঠকে বসি, তখন এ নিয়ে আলোচনা করি।’ তিনি বলেন, ‘তবে এরপরও আমার মনে হয়, আমাদের (চীন ও যুক্তরাজ্য) বাস্তবসম্মত ও অর্থবহ সম্পর্ক থাকা প্রয়োজন।’ দুই দেশের মধ্যে সম্পর্কের কারণে পুরো বিশ্বই ভুগছে বলে মনে করেন তিনি।

চীনের প্রতি যুক্তরাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে ব্রিটিশ আইনপ্রণেতাদের (এমপি) সমালোচনার মধ্যেই বেইজিং সফর করছেন ক্লিভারলি। ২০১৮ সালের পর এই প্রথম যুক্তরাজ্যের কোনো জ্যেষ্ঠ মন্ত্রী চীন সফর করছেন। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রবিষয়ক কমিটির আইনপ্রণেতারা বলেছেন, চীনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের কৌশল অসংগতিপূর্ণ।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা স্যার ইয়ান ডানকান স্মিথ চীনের ব্যাপারে তাঁর দেশের সরকারের কৌশলকে ‘তুষ্টকরণ’ নীতির সঙ্গে তুলনা করেছেন। জানা গেছে, ক্লিভারলি তাঁর বেইজিং সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক অভিন্ন উদ্বেগের বিষয়গুলো নিয়ে ক্লিভারলির সঙ্গে আলোচনা হবে।

বেইজিং সফরে জিনজিয়াং, তিব্বত, হংকং ইস্যুসহ চীনের মানবাধিকারসংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর বেইজিং সফরের আলোচ্যসূচিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সাইবার নিরাপত্তার মতো বিষয়ও রয়েছে।

বেইজিং সফর শুরুর আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, জলবায়ু পরিবর্তন থেকে মহামারি প্রতিরোধ, অর্থনৈতিক অস্থিতিশীলতা থেকে পারমাণবিক বিস্তার—উল্লেখযোগ্য কোনো বৈশ্বিক সমস্যাই চীনকে ছাড়া সমাধান করা যাবে না। চীনের আকার, ইতিহাস ও বৈশ্বিক যে তাৎপর্য, তাতে দেশটিকে উপেক্ষা করা যায় না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত