আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বের আরেক পরাশক্তি

যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বের আরেক পরাশক্তি

ছবি: এলএবাংলাটাইমস

ইউরোপের একেবারে প্রাণকেন্দ্রেই দুই বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ। সে যুদ্ধের প্রভাব পড়েছে পুরো বিশ্বের অর্থনীতির ওপর। অর্থনৈতিক ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারছে না বিশ্ব।তার মধ্যেই ইউরোপে আবারও বেজে উঠছে যুদ্ধের দামামা। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রিটেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এ যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপে। দুপক্ষ পরস্পরকে নানা হুমকি দিয়ে যাচ্ছে। ব্রিটেন যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তবে উলট-পালট হয়ে যেতে পারে বিশ্ব মানচিত্র।

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ ছিল ব্রিটেন। সময়ের সঙ্গে সঙ্গে আগের ধার আর নেই দেশটির। কিন্তু সামরিক শক্তির দিক দিয়ে এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ব্রিটেন। একইভাবে কূটনৈতিক প্রভাবেও তারা কোনো অংশে পিছিয়ে নেই।

এবার দেশটির নতুন সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী তিন বছরের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে তাদের। এজন্য সেনাবাহিনীর আক্রমণ সক্ষমতা দ্বিগুণ করতে চলেছে দেশটি।

ব্রিটিশ সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল স্যার রলি ওয়াকার বলেছেন, পশ্চিমারা ‘অক্ষশক্তির উত্থান’ দেখছে, যাদের সামরিক সক্ষমতা বাড়ানোর উচ্চাভিলাষ রয়েছে। এই দেশগুলোর যে কোনো একটির সঙ্গে সংঘাত ‘উল্লেখযোগ্য বিস্ফোরণ’ ঘটাবে। আর ব্রিটিশ সেনাপ্রধানের চোখে এই হুমকি আসতে পারে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার কাছ থেকে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত