আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

প্রবীণদের পরিচর্যায় ১০ হাজার কর্মী নেবে ইতালি

প্রবীণদের পরিচর্যায় ১০ হাজার কর্মী নেবে ইতালি

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধীদের যত্ন-আত্তির জন্য আগামী বছর আরও ১০ হাজার অভিবাসীকর্মী নিয়োগ দেবে ইতালি। তবে বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে এই ভিসার আবেদন কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরিচর্যাকর্মীর ঘাটতি পূরণে অভিবাসন বিষয়ক নতুন একটি প্যাকেজ নিয়েছে সরকার। সেই প্যাকেজের আওতায় আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে অতিরিক্ত ১০ হাজার অভিবাসীকর্মী নিয়োগে ভিসা ইস্যু করা হবে। ২ অক্টোবর এক ডিক্রিতে এই তথ্য জানিয়েছে ইতালির সরকার।

ইতালির সমাজে প্রবীণ মানুষের সংখ্যা বেড়েছে, বেড়েছে বার্ধক্যজনিত নানা সংকটে আক্রান্ত মানুষের সংখ্যাও। কিন্তু দেশটির জন্মহারও আশানুরূপ নয়। ফলে, পরিচর্যাকর্মীদের ঘাটতি দীর্ঘদিন ধরে মোকাবিলা করে আসছে দেশটি। এ খাতে জনবল বাড়াতে অভিবাসী কর্মীদের ইতালি আনার সুযোগ দিতে সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়ে আসছে স্যান্ট’এগিডিও ক্যাথলিক গ্রুপসহ বিভিন্ন দাতব্য সংস্থা।

২০২৩-২০২৫ সময়কালের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের শ্রমভিসার কোটা গত বছর বাড়িয়ে চার লাখ ৫২ হাজার করেছে মেলোনি সরকার। আগের তিন বছরের তুলনায় সংখ্যাটি প্রায় ১৫০ শতাংশ বেশি। ২০১৯ সালে করোনা মহামারির আগে ইতালি মাত্র ৩০ হাজার ৮৫০টি ভিসা ইস্যু করেছিল।

বাংলাদেশিদের আবেদনে কঠোর যাচাই-বাছাই

অভিবাসন বিষয়ক নতুন এই ডিক্রিতে অভিবাসীদের ভিসা প্রক্রিয়ায় যেন কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণামূলক কিছু না ঘটে সেজন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থাও নিচ্ছে দেশটি। সম্প্রতি ভিসা জালিয়াতি বিষয়ে নিন্দা জানিয়েছেন দেশটির সরকারপ্রধান মেলোনি।

গত ৪ জুন ইতালির মন্ত্রিসভার এক বৈঠকের পর এক ভিডিও বার্তায় জর্জা মেলোনি বলেন, কূটনীতিকেরা বাংলাদেশে শ্রমভিসা কেনাবেচার বিষয়টি তুলে ধরেছেন। দেশটিতে এক একটি ভিসা ১৫ হাজার ইউরো (প্রায় ১৮ লাখ টাকা) করে বিক্রি হয় বলে জানিয়েছেন তারা।

ইতালির প্রধানমন্ত্রীর মতে দেশটিতে ভিসা ব্যবস্থায় থাকা ফাঁককে কাজে লাগিয়ে বিদেশি কর্মীদের অবৈধভাবে দেশটিতে পাচার করছে অপরাধীচক্র। মাফিয়াবিরোধী প্রসিকিউটরের এ নিয়ে তদন্ত করা উচিত বলে মনে করেন তিনি।

জর্জা মেলোনি সেদিন বলেছিলেন, দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ আসে বাংলাদেশ থেকে। ইতালির শ্রমভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন জর্জা মেলোনি।

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরই অভিবাসন সংক্রান্ত নতুন ডিক্রিতে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। আর এতে চাপ বেড়েছে বাংলাদেশের ওপর।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশগুলোতে ভিসা প্রতারণায় উচ্চ ঝুঁকি রয়েছে। তাই ২০২৫ সালে এই দেশগুলো থেকে যারা আবেদন করবেন, তাদের বিষয়ে কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে।

প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ডানপন্থি সরকার অনিয়মিত অভিবাসন বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিলেও, শ্রমঘাটতি পূরণে দেশটি আইনি অভিবাসনের সুযোগ বাড়িয়েছে।

সমুদ্র পেরিয়ে আসা অভিবাসীদের ঠেকাতে নতুন পরিকল্পনা

২ অক্টোবর সরকারঘোষিত নতুন ডিক্রিতেও সমুদ্রে বিপদগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে সক্রিয় এনজিওগুলোর ওপর আরো বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

ভূমধ্যসাগরে সংকটাপন্ন অভিবাসনপ্রত্যাশীদের খুঁজে বের করা এবং তাদের উদ্ধারে সহযোগিতা করার জন্য অনুসন্ধানী বিমান ব্যবহার করে এনজিওগুলো। সরকার জানিয়েছে, এসব বিমানকে এখন থেকে গতিবিধি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে, অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বা জরিমানা আদায় করা হবে।

এ বছরের ৭ এপ্রিল অভিবাসীবাহী নৌকা শনাক্তের কাজে নিয়োজিত বেসরকারি সংস্থার বিমানগুলোকে তিনটি বিমানবন্দর আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় ইতালি৷ এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে এনজিওগুলো।

বেসরকারি সংস্থাগুলোর জন্য নিষিদ্ধ এই তিনটি বিমানবন্দর হলো: সিসিলি, পান্তেলেরিয়া ও লাম্পেদুসা। ওই দিন ইতালির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ইএনসিএ) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছিল, শিপিং রুটের কাছাকাছি থাকা এই তিনটি বিমানবন্দর থেকে এনজিওগুলো অভিবাসীদের শনাক্ত করার কাজে ব্যবহারের বিমানগুলো আর উড়াতে পারবে না।

এর আগে সমুদ্রে উদ্ধারকারী জাহাজগুলোরও অভিযানকে সীমিত করেছে ইতালি। বিভিন্ন সময়ে এসব উদ্ধারকারী জাহাজগুলোকে সমুদ্র বন্দরে আটকে রাখার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত