আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

লিপস্টিক–আই লাইনারসহ ইউরোপের অনেক প্রসাধনসামগ্রীতে নিষিদ্ধ রাসায়নিক

লিপস্টিক–আই লাইনারসহ ইউরোপের অনেক প্রসাধনসামগ্রীতে নিষিদ্ধ রাসায়নিক

ছবিঃ এলএবাংলাটাইমস

ইউরোপের অনেক প্রসাধনসামগ্রীতে নিষিদ্ধ রাসায়নিক পাওয়া গেছে। ইউরোপীয় কেমিক্যাল এজেন্সি একটি তদন্ত চালিয়েছিল। সেখানে এই তথ্য ধরা পড়েছে। অন্তত ৬ শতাংশ প্রসাধনসামগ্রীতেই নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ১৩টি দেশে এই তদন্ত চালানো হয়। তার মধ্যে জার্মানিও আছে। এ জন্য বাজার থেকে সাড়ে চার হাজার প্রসাধনসামগ্রী কেনা হয়। এরপর সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়।

কেমিক্যাল এজেন্সি জানিয়েছে, এর মধ্যে ২৮৫টি পণ্যে নিষিদ্ধ কেমিক্যাল পাওয়া গেছে। এই কেমিক্যালগুলো ইউরোপে নিষিদ্ধ। এগুলো ত্বকের ক্ষতি করে।

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এই তদন্ত চালানো হয়। তদন্তকারীরা জানিয়েছেন, প্যাকেটের গায়ে প্রসাধনসামগ্রীর যে বর্ণনা দেওয়া থাকে, তা দেখেই জিনিসগুলো কেনা হয়। আশ্চর্যের বিষয় হলো, সেখানেই লেখা আছে যে ওই সামগ্রীতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ক্রেতারাও চাইলে দেখতে পাবেন এই তথ্য।

সংস্থাটি যে রিপোর্ট প্রস্তুত করেছে, সেখানে বলা হয়েছে ক্রেতারা আসলে জানেনই না কোন রাসায়নিকগুলো ইউরোপে নিষিদ্ধ এবং কেন।

যে সামগ্রীর মধ্যে নিষিদ্ধ কেমিক্যাল পাওয়া গেছে, তার মধ্যে পেনসিল আই লাইনার, লিপস্টিক, চুলের কনডিশনার ও মাস্কের মতো নিত্য ব্যবহার্য জিনিস আছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত প্রসাধনসামগ্রী সরবরাহকারীদের কাছে একটি লিখিত নোটিশ পাঠানো হবে। কোন কোন পণ্যে নিষিদ্ধ রাসায়নিক আছে, তা তাদের জানানো হবে। ওই জিনিসগুলো তারা যাতে বাজারে না আনে, তা–ও বলা হবে।

প্রাথমিক পদক্ষেপের পর যদি কাজ না হয় তখন পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত