আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বিক্রি হয়ে যাচ্ছে ২৩৩ বছরের পুরোনো সংবাদপত্র অবজারভার

বিক্রি হয়ে যাচ্ছে ২৩৩ বছরের পুরোনো সংবাদপত্র অবজারভার

ছবিঃ এলএবাংলাটাইমস

২৩৩ বছরের পুরোনো সংবাদপত্র অবজারভার বিক্রি হয়ে যাচ্ছে। ১৭৯১ সাল থেকে  প্রতি রোববার প্রকাশিত হয়ে আসছে এই পত্রিকাটি। শুক্রবার অবজারভারের মালিক প্রতিষ্ঠান স্কট ট্রাস্ট ও গার্ডিয়ান মিডিয়া গ্রুপের বোর্ড সদস্যদের বৈঠকের পর সংবাদপত্রটি বিক্রির ঘোষণা দেওয়া হয়।

অবজারভার কিনে নিচ্ছে টরয়েস মিডিয়া। পাঁচ বছর আগে চালু হওয়া এই সংবাদমাধ্যমটি পরিচালনা করছেন বিবিসি ও দ্য টাইমের সাবেক কর্মকর্তা জেমস হার্ডিং এবং যুক্তরাজ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ বারজান।

অবজারভার বিক্রির ঘোষণার পর জেমস হার্ডিং বলেন, অবজারভারকে আবার নতুন করে সবার সামনে আনার জন্য সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। মানুষের মর্যাদা রক্ষার যে ইতিহাস অবজারভারের রয়েছে, তা টিকিয়ে রাখতে সবকিছু করবেন বলে পাঠকদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

১৯৯৩ সাল থেকে অবজারভারের মালিকানায় রয়েছে দ্য গার্ডিয়ান মিডিয়া গ্রুপ। প্রায় ৭০ জন সংবাদপত্রটিতে কাজ করছেন। ২০২১ সাল পর্যন্ত সংবাদপত্রটি বিক্রির পরিমাণ ধারাবাহিকভাবে কমছিল। সে বছর পত্রিকা বিক্রি নিয়ে সবশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়। সে অনুযায়ী, তখন প্রতি সপ্তাহে অবজারভারের প্রায় ১ লাখ ৩৬ হাজার কপি বিক্রি হতো। 

অবজারভার বিক্রির বিষয়টি সংবাদপত্রটির কর্মীদের আগেই জানানো হয়েছিল। গার্ডিয়ানের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী তাঁরা টরটয়েস মিডিয়ার অধীনে যোগ দিতে পারবেন। অবজারভারে কাজ করা ফ্রিল্যান্সার সংবাদিকদের চুক্তির মেয়াদও আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

অবজারভারের বিক্রি নিয়ে গার্ডিয়ান মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যানা ব্যাটসন বলেন, এই বিক্রির মধ্য দিয়ে অবজারভারের ২৩৩ বছরের কিংবদন্তি টিকে থাকবে। পত্রিকাটির ভবিষ্যৎ সুরক্ষিত হবে। একই সঙ্গে ভবিষ্যতে অনলাইন ও ছাপা সংস্করণে সংবাদপত্রটির ব্যতিক্রমী উদার সাংবাদিকতা চালিয়ে যাওয়া নিশ্চিত হবে।

পত্রিকা বিক্রির ঘোষণার আগে গত বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার ধর্মঘট করেন অবজারভার ও সংবাদমাধ্যম গার্ডিয়ানের সাংবাদিকেরা। নতুন মালিকের অধীনে তাঁদের সঙ্গে কী ঘটতে যাচ্ছে—এমন উদ্বেগ থেকেই ধর্মঘটে নামেন তাঁরা। ধর্মঘটে অংশ নেন পাঁচ শতাধিক সাংবাদিক।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত