আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ, শাস্তি পেলেন ৫১ জন

স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ, শাস্তি পেলেন ৫১ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

নিজের স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করানোর দায়ে ডোমিনিক পেলিকোতকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আরও ৫০ জনকেও ৩ থেকে ১৫ বছর মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে দুজনের কারাদণ্ড স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ফ্রান্সের একটি আদালত এ রায় দেন।

অভিযোগ, গিস লের স্বামী ৭২ বছর বয়সী ডোমিনিক পেলিকোত তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন। এরপর অন্য পুরুষ দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাতেন। এভাবে চলেছিল প্রায় এক দশক। একবার-দুবার নয়, এমন ভয়ংকর ও অমানবিক ঘটনা ৯২ বার ঘটেছে গিস লে পেলিকোতের সঙ্গে। ডোমিনিক অনলাইনে এসব লোক ঠিক করতেন। গত সেপ্টেম্বরে আলোচিত এ মামলার বিচার শুরু হয়।

রায় শেষে গিস লের পরিবারের এক সদস্য এএফপিকে জানান, ডোমিনিককে লঘু শাস্তি দেওয়া হয়েছে। এ শাস্তিতে গিস লের সন্তানেরা হতাশ।

এদিকে বিবিসির খবরে বলা হয়, ডোমিনিকের আইনজীবী বিট্রিস জাভারো আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তাঁর মক্কেল এ রায়ের বিপক্ষে আপিল করবেন কি না, তা আগামী ১০ দিনের মধ্যে ভেবে সিদ্ধান্ত নেবেন।

এ রায়ের পর গিস লেকে তাঁর সাহসের জন্য ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন-পিভেট। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘পেলিকোতের মধ্য দিয়ে অনেকের কথা উঠে এসেছে। পৃথিবী আর আপনাদের জন্য আগের মতো নেই। ধন্যবাদ।’

বিবিসির খবরে বলা হয়, গিস লেকে সমর্থন জানাতে আদালতের বাইরে জড়ো হয়েছিলেন অনেকে। তাঁর গান গেয়েছেন ও স্লোগান দিয়েছেন। তাঁরা গিস লের উদ্দেশে বলেন, ‘বিশ্বের সব নারীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত