আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, থাকছে জরিমানা

মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, থাকছে জরিমানা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইউরোপের দেশ ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) থেকেই জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। এখন থেকে দেশটির আর্থিক ও ফ্যাশন রাজধানী মিলানের রাস্তায় বা জনাকীর্ণ স্থানে ধূমপান করলে গুনতে হবে জরিমানা। তবে এমন কঠিন বিধান ভালোভাবে নেননি শহরের অনেকেই।

বুধবার এক প্রতিবেদনে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মিলানে যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের ৪০ থেকে ২৪০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত।

এর আগে ২০২০ সালে সিটি কাউন্সিলে মিলানের বায়ু মানের অধ্যাদেশ পাস করা হয়েছিল, যেখানে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছিল। পরে ২০২১ সাল থেকে পার্ক, খেলার মাঠের পাশাপাশি বাস স্টপ ও ক্রীড়া স্থাপনাগুলোতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল।

নতুন বিধান অনুসারে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কঠোর আইন কার্যকর হয়েছে। রাস্তাসহ সব পাবলিক স্পেসে এই আইন প্রযোজ্য হবে, তবে ‘বিচ্ছিন্ন’ অর্থাৎ যে জায়গাগুলোতে ধূমপায়ীদের কাছ থেকে অন্য ব্যক্তিরা কমপক্ষে ১০ মিটার দূরত্ব বজায় রাখতে পারবেন, সেখানে সেখানে ধূমপান করা যাবে।

স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্যে হলো- শহরের বাতাসের গুণমান উন্নত করা, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, পাবলিক স্পেসে পরোক্ষ ধূমপান থেকে দূরে রাখার পাশাপাশি শ্বাসকষ্ট থেকে শিশুদের রক্ষা করা।

এদিকে, এই আইনের সমালোচনা করে মরগান ইশাক (৪৬) নামে এক স্থানীয় বাসিন্দা এএফপিকে বলেন, আমার মতে নতুন আইনটি বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি বাড়ির ভেতরে, বয়স্ক ব্যক্তি বা শিশুর সামনে ধূমপান না করতে রাজি, তবে আমার জন্য বাইরে ধূমপান নিষিদ্ধ করা মানে একজন ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করা।

অবশ্য এই আইনের পক্ষে আছেন অধূমপায়ীরা। স্টেলিনা লম্বার্ডো (৫৬) নামে এক ব্যক্তি বলেছেন, তিনি ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞাকে সমর্থন করেন। শিশু, অন্তঃসত্ত্বা নারী ও বয়স্ক ব্যক্তিদের সুরক্ষাসহ পরিবেশের জন্যও এই আইন ঠিক আছে।

সম্প্রতি যুক্তরাজ্যের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) এক গবেষণায় দেখা গেছে, একটি সিগারেট একজন ধূমপায়ী পুরুষের জীবন থেকে ১৭ মিনিট ও নারী ধূমপায়ীর জীবন থেকে ২২ মিনিট কেড়ে নেয়। অর্থাৎ প্রতিটি সিগারেট গড়ে একজন ধূমপায়ীর জীবন থেকে ২০ মিনিট সময় কেড়ে নেয়।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধূমপানকে মানব সভ্যতার ইতিহাসে জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি বলে ঘোষণা দিয়েছে। ডব্লিউএইচও’র তথ্য অনুযায়, প্রতি বছর ধূমপান ও এ সংক্রান্ত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে বিশ্বে মৃত্যু হয় ৯৩ লাখ মানুষের। তাদের মধ্যে অন্তত ৮০ লাখ সরাসরি ধূমপায়ী। বাকি ১৩ লাখ সরাসরি ধূমপান না করলেও, ধূমপায়ীদের আশেপাশে থাকার কারণে ক্ষতিগ্রস্ত।

এলএবাংলাটাইমস/ওএম


শেয়ার করুন

পাঠকের মতামত