আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

জার্মানিতে আয়লানের গ্রাফিটি নষ্ট করল বর্ণবাদীরা

জার্মানিতে আয়লানের গ্রাফিটি নষ্ট করল বর্ণবাদীরা

ছোট্ট আয়লানের কথা মনে আছে? তুরস্কের উপকূলে যার মরদেহের ছবি পুরো বিশ্বকে কাঁদিয়েছিল? সেই আয়লানের বিশাল একটি গ্রাফিটি আঁকা হয়েছিল জার্মানির ফ্রাঙ্কফুর্টে, মাইন নদীর ধারে৷ সেই গ্রাফিটি নষ্ট করে দিয়েছে কট্টরপন্থিরা৷শরণার্থী ইস্যুতে সচেতনতা তৈরি করতেই এই গ্রাফিটি তৈরি করা হয়েছিল৷ ধারণা করা হচ্ছে ডানপন্থিরা এটি নষ্ট করেছে৷গত বছর পরিবারের সঙ্গে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সময় নৌকা ডুবে মারা যায় আয়লান৷ সাগর পাড়ে নিথর পড়ে থাকা ছোট্ট এক শিশুর মরদেহের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছিল, শরনার্থী ইস্যুতে ইউরোপের দৃষ্টভঙ্গির সমালোচনা হয়েছিল ব্যাপক৷মাইন নদীর ধারে একটি দেয়ালে আয়লানের ছবি আঁকাএ বছরের মার্চ মাসে জার্মান শিল্পী ওগুস শেন এবং ইয়ুসটুস বেকার সিদ্ধান্ত নেন ফ্রাঙ্কফুর্টে আয়লানের একটি ম্যুরাল বানাবেন৷ ডয়চে ভেলেকে তারা জানান, ‘‘আমরা সাধারণত রাজনৈতিক ছবি এঁকে থাকি৷ তাই সিদ্ধান্ত নিলাম মানুষের স্মৃতিতে আয়লান যাতে অম্লান থাকে সে জন্য আয়লানের ছবিই আঁকব৷'' অনেক আলোচনার পর মাইন নদীর ধারে একটি দেয়ালে আয়লানের ছবি আঁকার অনুমতি পান তারা৷ তারপরই দুই শিল্পীর পয়াসে ধীরে ধীরে দেয়ালে ফুটে ওঠে ২০ মিটার দীর্ঘ এবং ৬ মিটার প্রশস্থ গ্রাফিটি৷কিন্তু দুঃখের কথা হলো, ছবিটা চরমপন্থিরা এটা নষ্ট করে দিয়েছে৷ প্রথমে পুরোম্যুরালটি স্প্রে দিয়ে নষ্ট করার চেষ্টা চালায় তারা৷ কিন্তু ম্যুরালটি এতই বড় যে এতে কোনো কাজ হয়নি৷ কিন্তু কট্টরপন্থিরা সবচেয়ে ভয়ঙ্কর কাজটি করেছে এই সপ্তাহে৷ গ্রাফিটির উপর স্প্রে দিয়ে বড় বড় করে লিখেছে, ‘‘সীমান্ত প্রাণ রক্ষা করে৷'' এর পেছনে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে ফ্রাঙ্কফুর্ট পুলিশ৷এদিকে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে মন্তব্য লিখছেন অনেকেই৷ রবার্ট ফিৎসকে টুইটারে লিখেছেন, ‘‘বর্ণবাদীরা একজন মৃত মানুষকেও ছাড় দেয় না৷ এটা ভীষণ লজ্জার৷''তবে এমন মানুষেরও অভাব নেই, যারা লিখেছে, ‘‘অবশেষে কেউ একজন এই প্রচারে বাধা দিল৷''তবে আয়লানের ম্যুরাল সৃষ্টিকারী শিল্পীরা হতাশ হলেও তারা আবার অর্থ যোগাড়ে নেমে পড়েছেন, যাতে নতুন করে এই শিল্পকর্মটি তৈরি করতে পারেন৷ নতুন করে এটি তৈরিতে ৫০০ ইউরো প্রয়োজন৷ আয়লানের স্মৃতি ধরে রাখতে এই সামান্য অর্থ কি যোগাড় হবে না!

শেয়ার করুন

পাঠকের মতামত