আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

ক্যামেরন সরকারি বাড়ি ছাড়লেও থাকছে তার বিড়াল!

ক্যামেরন সরকারি বাড়ি ছাড়লেও থাকছে তার বিড়াল!

ছয় বছর বৃটেনের প্রধানমন্ত্রী পদে থাকার পর ডেভিড ক্যামেরন পদত্যাগ করে ক্ষমতা তুলে দিচ্ছেন তার মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা টেরেসা মে-র হাতে।

বাকিংহাম প্রাসাদে গিয়ে ব্রিটেনের রানির হাতে পদত্যাগপত্র তুলে দেবার মাধ্যমে তার প্রধানমন্ত্রীত্বের অবসান যেমন ঘটছে তেমনি এই সঙ্গে সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে সপরিবারে বিদায় নিচ্ছেন ডেভিড ক্যামেরন।

ছয় বছর ৬২ দিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কাটানোর পর সেই বাড়ি থেকে তার বিদায়ের মূহুর্ত নিয়ে ব্রিটেনের পত্রপত্রিকায় গত কয়েকদিন ধরে হালকা মেজাজের নানা খবর ছাপা হচ্ছে।

গত মঙ্গলবার ডেভিড ক্যামেরনের বাসভবনের বাইরে পৌঁছে গেছে তার ঘরকন্নার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য নীল রঙের ভ্যান।

বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে তার ও তার পরিবারের ব্যক্তিগত জিনিসপত্র নিতে ওই ভ্যানে করে এসেছে ৩৩০টি কার্ডবোর্ডের প্যাকিং বাক্স।

ডেভিড ক্যামেরন এই ছয় বছরের ওপর বাস করছিলেন ১১ নম্বর ডাউনিং স্ট্রিটে। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ডেভিড ক্যামেরন এখন কোন্‌ বাসায় থাকবেন তা নিয়েও চলছে নানা জল্পনা। কারণ লন্ডনে তাঁর নিজের বাসভবন তিনি দীর্ঘ মেয়াদে ভাড়া দিয়ে দিয়েছিলেন।

তার পদত্যাগের ঘটনা যেহেতু ঘটল অপ্রত্যাশিতভাবে তাই তার লন্ডনের বাসভবনে তিনি এখনই গিয়ে উঠতে পারছেন না। আর নিয়ম অনুযায়ী ক্যামেরনকে তার সরকারি বাসভবন খালি করে দিতে হবে ৪৮ ঘন্টার মধ্যে।

প্রসঙ্গত আমেরিকায় নতুন প্রেসিডেন্টের জন্য সরকারি বাসভবন খালি করে দেবার জন্য বিদায়ী প্রেসিডেন্ট সময় পান দু মাসের বেশি।

শহরতলীতে ক্যামেরনের দ্বিতীয় যে বাসভবন আছে সেটি লন্ডন থেকে প্রায় ৭০ মাইল বাইরেহওয়ায় ছেলেমেয়েদের সেখান থেকে স্কুলে যাতায়াতের অসুবিধার কথা শোনা যাচ্ছে। তাই তার সম্ভাব্য নতুন বাসস্থান নিয়ে চলছে নানা আলোচনা।

তবে সবেচেয়ে বেশি করে আলোচনায় এসেছে ডাউনিং স্ট্রিটে পোষা বিড়াল ল্যারির কথা।

২০১১ সালে ডাউনিং স্ট্রিটে ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য ল্যারিকে নিয়ে আসা হয়েছিল পোষা জন্তুদের দেখাশোনার একটি আশ্রয়ভবন থেকে।

ক্যামেরন তার ব্যক্তিগত বিষয় আশয় সব নিয়ে গেলেও রেখে যাচ্ছেন প্রায় ৫ বছরের পোষা বিড়াল ল্যারিকে। ল্যারি পাচ্ছে নতুন মনিব - নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে-কে।

ব্রিটেনের বিভিন্ন পত্রপত্রিকায় ল্যারির গল্প এতটা ফলাও করে ছাপানোর একটা কারণ ব্রিটিশদের কুকুর ও বিড়াল প্রীতি সুবিদিত।

অনেক কাগজেই তাই প্রশ্ন উঠেছে ডেভিড ক্যামেরন তার বিড়াল ল্যারিকে কী আপন করে নিতে পেরেছিলেন এই পাঁচ বছরে? নিলে তাকে ফেলে যাচ্ছেন কীভাবে?

তবে ক্যাবিনেট অফিসের একজন মুখপাত্র বলেছেন, ল্যারি বিড়াল হলে কী হবে - সে তো সরকারি কর্মী? সে ডাউনিং স্ট্রিটে তার কাজেই বহাল থাকবে- কাজ করবে অন্য প্রভুর অধীনে।


এলএবাংলাটাইমস/ইউ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত