আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

যুক্তরাজ্যে শিশু শরণার্থী বেড়েছে ৬২ শতাংশ

যুক্তরাজ্যে শিশু শরণার্থী বেড়েছে ৬২ শতাংশ

যুক্তরাজ্যে শিশু শরণার্থী আবেদনকারীর সংখ্যা ৬২ শতাংশ বেড়েছে। এদের বেশিরভাগের বয়স ১৬ বা ১৭। এরা মূলত আফগানিস্তান ও ইরিত্রিয়া থেকে এসেছে। এর বাইরেও আরো কয়েকটি দেশ থেকে শিশুরা আসছে। খবর বিবিসির।

শরণার্থী শিশুরা ইংলিশ কাউন্সিলের তত্ত্বাবধানে রয়েছে। শরণার্থী বিষয়ক একটি দাতব্য সংস্থা বলছে, এই শিশুরা তাদের মামলাগুলোর দ্রুত সমাধানের জন্য দরকারি সব আইনি পরামর্শ পাচ্ছে না।

তবে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর বলছে, এই শিশুদের যত্ন আর অন্যান্য সহায়তার জন্য তারা তহবিল আরো বাড়িয়েছেন।

বিবিসির তথ্য অনুযায়ী, ব্রিটেনের ১০৪টি কাউন্সিলে থাকা এসব শিশুর সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেড়েছে।

যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে বিভিন্নভাবে এই শিশুরা ব্রিটেন এসে শরণার্থী হিসাবে আবেদন করে।

এ বছরের ৩১ মার্চ পর্যন্ত অভিভাবকহীন ৪ হাজার ১৫৬ শিশু শরণার্থী আবেদন করেছে। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ২ হাজার ৫৬৯টি।

যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলো থেকে পালিয়ে আসা এসব শিশুদের কল্যাণে আরো পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

শেয়ার করুন

পাঠকের মতামত