আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ট্রাম্পের গলফ ক্লাবকে ৬০ লাখ ডলার জরিমানা করে ফ্লোরিডার আদালত

ট্রাম্পের গলফ ক্লাবকে ৬০ লাখ ডলার জরিমানা করে ফ্লোরিডার আদালত


বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ ক্লাবকে প্রায় ৬০ লাখ ডলার জরিমানা করেছেন ফ্লোরিডার ফেডারেল আদালত। 
ওয়েস্ট পাম বিচের মার্কিন জেলা জজ কেনেথ মারা ওই গলফ ক্লাবকে ৫৭ লাখ ২৫ হাজার ডলার জরিমানা করেন। ক্লাবের সদস্যদের অর্থ ফেরত দিতে ৪৮ লাখ এবং সুদ হিসেবে আরও ৯ লাখ ২৫ হাজার ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেওয়া হয়।
বাসসে প্রকাশিত সংবাদে বলা হয়, ট্রাম্প ২০১২ সালে রিৎজ কার্লটনের কাছ থেকে ক্লাবটি কেনেন। ক্লাবটির সাবেক সদস্যদের পাওনা পরিশোধে এ জরিমানা করা হয়। ট্রাম্প ন্যাশনাল জুপিটার গলফ ক্লাবের সাবেক ৬৫ জন সদস্য জানান, তারা ওই ক্লাব থেকে বেরিয়ে যেতে চান। 
আইন অনুযায়ী নতুন সদস্য না পাওয়া পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই সেখানে খেলার সুযোগ পাবেন। তাদেরকে বছরে ১৮০০ ডলার করে দিতে হচ্ছে।
ট্রাম্পের গলফ ক্লাবের নতুন ব্যবস্থাপনা পরিষদ আগের আইন পাল্টিয়ে চলে যেতে আগ্রহী সদস্যদের জমাকৃত অর্থ ফেরত দিতে অস্বীকার এবং তাদেরকে ক্লাব থেকে বাদ দেওয়া শুরু করে।

শেয়ার করুন

পাঠকের মতামত