আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

হামলার আশঙ্কায় ইউরোপ জুড়ে সতর্কতা

হামলার আশঙ্কায় ইউরোপ জুড়ে সতর্কতা

সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় ইউরোপজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। গত সপ্তাহে  প্যারিসের শার্লি এবদো পত্রিকা কার্যালয়ে হামলার পর ইউরোপের বিভিন্ন দেশে পরিচালিত সন্ত্রাসবাদবিরোধী ও সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতার অভিযানের মধ্যেই এ সতর্কতা জারি করা হলো।
এ অভিযানে শুক্রবার পর্যন্ত বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানিতে ২০ জনের বেশি সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার কিংবা আটক করা হয়েছে। ফ্রান্সের পর ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করেছে বেলজিয়াম। বেলজিয়ামে সন্ত্রাসবাদবিরোধী এ অভিযান শুরু হয় বৃহস্পতিবার। এতে দুই ব্যক্তি নিহত হন। এর একদিন পর শুক্রবার বেলজিয়াম সরকার সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, সন্ত্রাসবাদের উদ্দেশ্যে ভ্রমণকে অপরাধ হিসেবে বিবেচনা করা এবং দ্বৈত নাগরিকত্ব থাকা বেলজিয়ামের নাগরিকদের মধ্যে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার ঝুঁকি রয়েছে এমন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো। শুক্রবার শুরু হওয়া এ অভিযানে বেলজিয়ামে মোট ১২ ব্যক্তিকে আটক করা হয়েছে যাদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে 'সন্ত্রাসবাদি কার্যক্রমে যুক্ত' থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযানে বেআইনি অস্ত্র, পুলিশের ইউনিফর্মসহ বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে বেলজিয়ামে সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্র ও গত সপ্তাহে প্যারিসে শার্লি এবদো কার্যালয়ে হামলার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন ইউরোপের নিরাপত্তা বিশ্লেষকরা। প্যারিসে হামলার পর থেকে শুক্রবার পর্যন্ত শুধু প্যারিসেই ১২ ব্যক্তিকে আটক করা হয়েছে। ফ্রান্সের ৫টি শহরে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দেশ জুরে ১ লাখ ২০ হাজার পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে প্যারসে শার্লি এবদো কার্যালয়ে হামলার একদিন আগে এক হামলাকারীর স্পেন সফরের ব্যাপারে তদন্ত শুরু করেছে স্পেনের গোয়েন্দারা। শুক্রবার জার্মানিতে সন্দেহভাজন ২ ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার ব্যাপারে সতর্ক থাকার জন্য যুক্তরাজ্যের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন পুলিশের (ইউরোপুল) প্রধান রব ওয়েইনরাইট বলেন, 'ইউরোপজুরে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা এ অঞ্চলে সন্ত্রাসবাদের জটিল প্রকৃতির বিয়ষটি সামনে নিয়ে এসেছে। আমরা সম্ভাব্য কয়েক হাজার সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়ে কাজ করে যাচ্ছি। তবে সন্ত্রাসবাদী পরিকল্পনা চিহ্নিত করা আসলেই কঠিন কাজ। কারণ এরা কোনো চেইন অব কমান্ড বা নিয়ন্ত্রণ পদ্ধতিতে কাজ না করে বরং স্বেচ্ছায় ও স্বাধীনভাবে কাজ করে।' সূত্র: বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত