আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

সুইজ্যারল্যাণ্ডে ঘাতক দালাল নির্মুল কমিটির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুইজ্যারল্যাণ্ডে ঘাতক দালাল নির্মুল কমিটির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুইজ্যারল্যাণ্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশ: অবরোধ ও হরতালের নামে যারা পেট্রোল বোমা মেরে নির্বিচারে নিরপরাধ মানুষদের হত্যা করে, তাদের মুখে গনতন্ত্রের জন্য মায়াকান্না শোভা পায়না । যেসব নেতা নেতা-নেত্রীবৃন্দ অনির্দিষ্টকালীন অবরোধের হুকুম দিয়ে, সহিংসতা ও সন্ত্রাসের লেলিহান আগুন ছড়িয়ে নিরাপদে বাসায় ঘুমিয়ে থাকে, তারা মানবাধিকারের চরম কলংক ।

উল্লেখিত কথাগুলো ভীষণ ক্ষোভ ও ঘৃনার সঙ্গে বলেছেন সুইজ্যারল্যাণ্ড প্রবাসী বাঙ্গালীরা । প্রবাসে বাঙ্গালীদের মধুর ক্যান্টিন খ্যাত জেনেভার স্থানীয় সাজনা রেষ্টুরেন্টে, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সুইজ্যারল্যাণ্ড শাখা আয়োজিত ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রবাসী বাঙ্গালীরা সহিংসতা প্রতিরোধে প্রয়োজনে যৌথ বাহিনীর সঙ্গে দেশের সেনাবাহিনীকে নামানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান ।

১৯৯২ সালের ১৯শে জানুয়ারি সর্বজন শ্রদ্ধেয় শহীদ জননী জাহানারা ইমাম একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে যে আন্দোলন প্রক্রিয়া শুরু করেছিল, তার নিজ হাতে গড়া সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি আজ ২৪তম বার্ষিকীতে আন্দোলন সফলতার দারপ্রান্তে উপনিত ।

২৪তম বার্ষিকীতে শহীদ জননী জাহানারা ইমামের প্রতি গভীর শ্রদ্ধান্জলী জানিয়ে সংগঠনের ন্যায়নীতি ও ত্যাগের আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করেন, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সুইজ্যারল্যাণ্ড শাখা ।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট মানবাধিকার কর্মী রহমান খলিলুরের সভাপতিত্বে আলোচনাসভায়, প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনায় সকল বাঙ্গালীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস-সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতি অধিকতর আন্তর্জাতিক চাপ প্রয়োগের জন্য বক্তব্য প্রদান করেন, সুইজ্যারল্যাণ্ড বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শ্যামল খান , বাংলাদেশ ক্লাব সভাপতি আমজাদ চৌধুরী, প্রাক্তন সভাপতি নজরুল জমাদ্দার, আশরাফুল ইসলাম আজাদ , ঘাদানিক সুইজ্যারল্যাণ্ড শাখার সহ সভাপতি মশিউর রহমান সুমন, হাসানাত টিপন, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, নিজাম উদ্দিন, আশরাফুল আলম লিটন , সুনীল চক্রবর্তী, সসীম বড়ুয়া, মিয়া লিটন ও বাংলাদেশ মাইনোরিটি কাউন্সিলের সভাপতি অরুন বড়ুয়া ।

সভাপতির সমাপনী বক্তব্যে জনাব রহমান বলেন, দেশে অবরোধ হরতালের নামে নিরীহ-দরিদ্র গনমানুষকে আগুনে পুড়িয়ে মারছে বিএনপি নেত্রী খালেদা জিয়া ।

এ ব্যাপারে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতি দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, আর্ন্তজাতিক আদালতে বিচার হওয়া উচিত এবং দেশের আদালতে তার বিরুদ্ধে অবরোধের ঘোষক হিসেবে, সন্ত্রাসের মদদদাতা হিসেবে প্রচলিত আইনে মামলা হওয়া উচিত বলে তিনি দাবী করেন ।

শেয়ার করুন

পাঠকের মতামত