আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

করোনা প্রতিরোধে লস এঞ্জেলেস প্রবাসী সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. নাসিমার পরামর্শ

করোনা প্রতিরোধে লস এঞ্জেলেস প্রবাসী সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. নাসিমার পরামর্শ

সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফার্নিয়ায়ও ছড়িয়ে পড়েছে মরনব্যধি করোনাভাইরাস। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়াকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। কোভিড-১৯ নামের এই ভাইরাস প্রতিরোধে পরামর্শ দিয়েছেন লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, সংক্রামক রোগব্যাধির অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ প্রোগ্রামের চেয়ারম্যান এবং সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ‌ ডা. নাসিমা বেগম।
এলএ বাংলটাইমসের সাথে আলাপকালে তিনি সবার জন্য এই পরিস্থিতিতে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন। এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় এবং নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা যায় এব্যাপারে বিস্তারিত কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস একটি সংক্রামক ব্যধি। যা ইতোমধে সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর যা চিনের হোবেই প্রদেশে প্রথম ধরা পড়ে। মাত্র ১১ সপ্তাহে তা সারা বিশ্বে ছড়িয়েছে। তার মানে এটি অত্যন্ত শক্তিশালি একটি ভাইরাস। এটি মূলত পশুদের একটি ভাইরাস ছিল যা এখন মানুষের শরীরে এসেছে। তাই এর ঝুঁকি প্রতিরোধে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটি যেহেতু এখন সবখানে ছড়িয়ে গেছে, একজনের মাধ্যমে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে। কাজেই কোনভাবে একজন আক্রান্ত হলে এর মাধ্যমে তার পরিবার ও আশপাশের মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাকে সামনে রেখে করোনা প্রতিরোধে ডা. নাসিমার পরার্শ হলো: হ্যান্ড সেনিটাইজার দিয়ে বারবার খুব ভালোভাবে হাত ধুতে হবে। কমপক্ষে বিশ সেকেন্ড। হাতের উপরে-নিচে, আঙ্গুলের ফাঁকে, নোখের মাঝে পরিস্কার করতে হবে। এক্ষেত্রে সাবান-পানি এবং এলকোহেল বেজড সেনিটাইজার ব্যবহার করা যায়। তারপর ব্লিচিং পাউডার দিয়ে সেনিটাইজার বানিয়ে ঘরের সবেচেয়ে বেশি যে স্থানগুলোতে হাত দিতে হয় যেমন: দরজার নব, কিচেনের কাউন্টারের উপর, কম্পিউটারের কি-বোর্ডে, গাড়ির দরজাতে, টেলিফোনে- এসব স্থানে মুছে মুছে জীবণুমুক্ত করতে হবে। হ্যান্ডশেক থেকে বিরত থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। কারও সাথে কথা বলতে হলে ৩-৬ ফিট দূরত্বে দাঁড়িয়ে কথা বলতে হবে। হাঁচি-কাঁশি দেওয়ার সময় টিস্যু ব্যবহার করতে হবে। তারপর টিস্যুটি ডাস্টবিনে ফেলতে হবে।
কমিউনিটি  এবং দেশ-বিদেশের সবার জন্য এই সতর্কতাগুলো মেনে চলতে অনুরোধ জানান ডা. নাসিমা।

শেয়ার করুন

পাঠকের মতামত